সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) প্রখ্যাত তাবি‘ঈ রাবী‘ ইবন খুছাইম (রহ) বলেন : rules Lledo! Ue as JU AlES alk soul “হাদীছের মধ্যে এমন হাদীছ আছে যাতে দিনের আলোর মত আলো আছে যা দ্বারা তা চেনা যায়, আর হাদীছের মধ্যে এমন হাদীছ আছে যাতে রাতের অন্ধকারের মত অন্ধকার আছে যা দ্বারা তা চেনা যায়।” ইবনুল জাওযী (রহ) বলেন: Gli as asl Alls 0d it Sl ull AG “মুনকার হাদীছ শুনে হাদীছের ছাত্রদের দেহ- ত্বক থর থর করে কাপতে থাকে এবং অধিকাংশ ক্ষেত্রে অন্তর তা গ্রহণ করতে অস্বীকৃতি জানায় ।” ২২১ পরিশেষে আমরা বলতে চাই, জাল বা মাওদৃ' হাদীছের এসব লক্ষণ দেখে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন কেবল হাদীছ বিশেষজ্ঞগণ ৷ সাধারণ লোক এসব লক্ষণ বা এর কোন একটি দেখে কোন হাদীছকে জাল বলে আখ্যায়িত করা সঙ্গত হতে পারে না । বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া আনাড়ি ডাক্তার যেমন রোগ লক্ষণ দেখে রোগ নির্ণয় করতে পারে না, ঠিক তেমনি কোন হাদীছে জাল হাদীছের লক্ষণ দেখেই হাদীছটি প্রকৃতপক্ষে জাল কিনা তা নির্ণয় করা সাধারণ লোকের পক্ষে সম্ভব নয় । এ ব্যাপারে প্রতিটি হাদীছের ক্ষেত্রে হাদীছবেত্তাগণ কি সিদ্ধান্ত দিয়েছেন, তা জেনে নিয়ে সেটাই অনুসরণ করতে হবে। আমাদের মনে রাখতে হবে, জাল হাদীছ সনাক্ত করা একটি জটিল কাজ । এতে একদিকে যেমন রাসূলে কারীমের (সা) প্রতি মিথ্যা আরোপ করার আশঙ্কা থাকে, অন্যদিকে তেমনি সহীহ হাদীছ প্রত্যাখ্যান করারও আশঙ্কা রয়েছে। তাই দ্রুততার সাথে কোন চরম পন্থা অবলম্বন করা কোনক্রমেই সমীচীন নয়। বরং এ ক্ষেত্রে সুচিন্তিতভাবে অগ্রসর হওয়া উচিত । ২২১. প্রাগুক্ত গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৫৬ www.pathagar.com

— পৃষ্ঠা ১৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।