সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) “যে ব্যক্তি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ বলবে, আল্লাহ তার জন্য প্রত্যেকটি বাক্য হতে সত্তর হাজার ভাষা৷ এরা তার জন্য ক্ষমা প্রার্থনা করবে ।”২০৯ ৯. নবী কারীমের (সা) নিকট হতে কোন অবিচ্ছিন্ন সনদ-সূত্র ব্যতীত কেবলমাত্র কাশ্্‌ফ বা স্বপ্ন যোগে হাদীছ লাভ করার দাবিও ভিত্তিহীন । এ ব্যাপারে সকল ‘আলিম একমত যে, স্বপ্ন বা কাশৃ্‌ফের সূত্রে শরী‘আতের কোন হুকুম প্রতিষ্ঠিত হয় না। কারণ তা নির্ভরযোগ্য নয় । আমাদের সর্বজন স্বীকৃত হাদীছ বিশারদগণ হাদীছ সমালোচনা এবং সহীহ ও মাওদ্‌‘ হাদীছ পার্থক্যকরণের জন্য যে সকল মূলনীতি নির্ধারণ করেছেন, এখানে আমরা তার মধ্য থেকে সর্বাধিক প্রসিদ্ধ কয়েকটি মূলনীতি উল্লেখ করেছি । আমরা লক্ষ্য করেছি তারা কেবল সনদ সমালোচনার মধ্যেই তাদের প্রচেষ্টা সীমাবদ্ধ রাখেননি, বরং ‘মতন’ পরীক্ষা-নিরীক্ষার দিকেও তারা সমান গুরুত্ব দিয়েছেন। পশ্চিমা প্রাচ্যবিদ ও তাদের প্রাচ্যের ভাব-শিষ্যরা যেমন বলে থাকেন, পূর্ববর্তী মুহাদ্দিছগণ কেবল সনদ পরীক্ষা-নিরীক্ষার উপর জোর দিয়েছেন, মতনের প্রতি তারা তেমন দৃষ্টি দেননি, কথাটি যে মোটেই সত্য নয় তা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে স্পষ্ট হয়েছে বলে মনে করি। তারা পরীক্ষা-নিরীক্ষার ক্ষেত্রে সনদ-মতন উভয়টিকে সমান গুরুত্ব দিয়েছেন। আমরা লক্ষ্য করেছি তারা জালিয়াতির যে সকল আলামত চিহ্নিত করেছেন তার চারটি সনদ ভিত্তিক, কিন্তু মতন ভিত্তিক নয়টি । এতটুকুতেই তারা থেমে থাকেননি ৷ বরং তারা হাদীছ সমালোচনা, গ্রহণ ও বর্জনে বিষয়গত রুচি ও অভিজ্ঞতারও সুযোগ রেখেছেন। বিষয়গত দক্ষতা তাদের অনেকের মধ্যে এমন অন্তর্দৃষ্টি সৃষ্টি করে দিয়েছিল যে, কোন বর্ণনা শোনামাত্রই তা হাদীছ নয় বলে প্রত্যাখ্যান করতেন । সনদ দেখার কোন প্রয়োজন তারা মনে করতেন না । এরূপ ক্ষেত্রে তারা বেশির ভাগ সময় যে মন্তব্যগুলো করতেন তা নিম্নরূপ :২২০ Yl .clall eis sf alba Cis sl .alb ale Sul la" Ee 4°] dl a | -~ “এই হাদীছ অন্ধকারে আচ্ছন্ন, অথবা এর মতন অন্ধকার, অথবা অন্তর প্রত্যাখ্যান করে অথবা অন্তর নিশ্চিন্ত হয় না৷” ২১৯. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-১০২ ২২০. প্রাগুক্ত-১০২ গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৫৫ www.pathagar.com

— পৃষ্ঠা ১৫৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।