সুন্নাতু রাসূলিল্লাহ (সা) অথচ এতিহাসিক সত্য এই যে, রাসূল (সা) জীবনে কখনো হাম্মামে প্রবেশ করেননি । কারণ তার সময়ে হিজাযে হাম্মামের প্রচলন ছিল না। ৫. কেউ যদি আল্লাহ রাব্বুল ‘আলামীন নির্ধারিত সাধারণ জীবনকালের অধিক জীবন লাভের দাবি করে এবং বহু পূর্বে অতীত কোন ব্যক্তির সাক্ষাৎ লাভ করেছে বলে প্রচার করে, তাহলে বুঝতে হবে যে, তা সল্পূর্ণ মিথ্যা, যেমন রতন আল-হিন্দী দাবি করেছে, সে নবী কারীমের (সা) সাক্ষাৎ লাভ করেছে, অথচ এ ব্যক্তি জীবিত ছিল ছয়শো হিজরী সনে অজ্ঞ লোকদের ধারণা, এ ব্যক্তি নবী কারীমের (সা) সাক্ষাৎ লাভ করেছে, তার মুখ হতে হাদীছ শুনেছে এবং নবী কারীম (সা) তার দীর্ঘায়ুর জন্য দুআ করেছেন। এরূপ দাবি সপ্পূর্ণ ভিত্তিহীন, কারণ নবী কারীমের (সা) সাথে সাক্ষাৎ প্রাপ্ত সাহাবীগণের অধিকাংশই হিজরী দ্বিতীয় শতকের পূর্বেই ইনতিকাল করেন । দুনিয়া থেকে সর্বশেষ বিদায় গ্রহণকারী সাহাবী আবুত তুফাইল (রা) হিজরী ১১০ সনে ইনতিকাল করেন। এরপর দুনিয়াতে আর কোন সাহাবী জীবিত ছিলেন না । সুতরাং রতন আল-হিন্দীর দাবি সম্পূর্ণ মিথ্যা । ৬. হাদীছটি যদি রাবীর মাযহাব তথা মতবাদের সাথে সামঞ্জস্যশীল হয়, আর রাবী যদি হয় তার মাযহাবের ব্যাপারে চরমপন্থী তাহলে হাদীছটি মাওদৃূ‘ বলে গণ্য হবে। যেমন বর্ণনাকারী যদি শী‘আদের রাফিজী সম্প্রদায়ের হয় এবং তার বর্ণিত হাদীছে যদি আহ্লি বাইতের (নবী-বংশ) ফযীলত বর্ণিত হয়, বুঝতে হবে তা জাল। কারণ শী‘আরা সাধারণতই আহ্লি বাইতের অমূলক প্রশংসায় এ ধরনের কথা রাসূলুল্লাহর (সা) নামে চালিয়ে দিতে এবং সাহাবীগণের গালাগাল ও কুৎসা বর্ণনায় অভ্যস্ত । বিশেষত তারা প্রথম দুই খলীফার প্রতি রীতিমত শত্রুতা পোষণ করে এবং তাদেরকে খিলাফাতের ব্যাপারে ‘আলীর (রা) অধিকার হরণকারী মনে করে। শী‘আদের রচিত জাল হাদীছের দৃষ্টান্ত হলো হাব্বা ইবন জুযাইন বর্ণিত এ হাদীছটি :২*' Liddy dls iG ccdil nec ২১৭. প্রাগুক্ত- গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৫৩ www.pathagar.com
— পৃষ্ঠা ১৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।