সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) করলে তা তার জীবনের সত্তর বছর অবধি যত কাযা আছে তার পরিপূরক হবে ।” এ একটি ইজমা‘ বিরোধী হাদীছ । কোন ফায়েতা বা ছুটে যাওয়া ইবাদাতই অন্য কোন ইবাদাতের পরিপূরক হতে পারে না।**৫ 8. বর্ণিত হাদীছটি যদি হযরত রাসূলে কারীমের (সা) জীবনকালের প্রসিদ্ধ এতিহাসিক ঘটনার বিপরীত হয় তাহলে বুঝতে হবে যে, তা নিঃসন্দেহে জাল। যেমন একটি হাদীছে এসেছে যে, নবী (সা) খাইবারবাসীদের উপর থেকে জিযইয়া কর রহিত করেন সা‘আদ ইবন মু‘আযের (রা) সাক্ষ্য ও মু‘আবিয়া ইবন আবী সুফইয়ানের (রা) লেখার দ্বারা । একই সাথে তাদের উপর থেকে যাবতীয় বিধিনিষেধও প্রত্যাহার করে নেন। এটা এতিহাসিক সত্যের বিপরীত কথা । কেননা খাইবার যুদ্ধের সময় জিযইয়া শরী'আতের বিধানরূপে কার্যকর হয়নি । জিযইয়ার আয়াত নাযিল হয় তাবুক যুদ্ধের পরের বছর । এর পূর্বে তা সাহাবায়ে কিরামের (রা) সম্পূর্ণ অজ্ঞাত বিষয় ছিল । অনুরূপভাবে সা‘আদ ইবন মু‘আযের (রা) যে সাক্ষ্যের কথা বলা হয়েছে তাও সঠিক নয়। কারণ তিনি খাইবার যুদ্ধের পূর্বে সংঘিটিত খন্দক যুদ্ধে শাহাদাত বরণ করেন । অনুরূপভাবে মু‘আবিয়া ইবন আবী সুফইয়ানের (রা) যে লেখার কথা বলা হয়েছে তাও সত্য নয়। কারণ মু‘আবিয়া (রা) ইসলাম গ্রহণ করেন মক্কা বিজয়ের সময় ৷ খাইবার বিজয়ের সময় তিনি ইসলাম গ্রহণ করেননি । এ এঁতিহাসিক তথ্যাবলীই প্রমাণ করে যে, হাদীছটি জাল । এ ধরনের এঁতিহাসিক সত্যের পরিপন্থা আরেকটি হাদীছ হলো, আনাস (রা) বলেন : ২২৬ Lull ng ile Se dl J o mim ells cays loll: dial olsaasti ojiedaley I 2 or or mi el JSS “আমি হাম্মামে প্রবেশ করে দেখি রাসূল (সা) লুঙ্গি পরা অবস্থায় বসে আছেন। আমি কথা বলার জন্য উদ্যোগী হলাম । তিনি বললেন, হে আনাস! আমি লুঙ্গি ছাড়া হাম্মামে প্রবেশ করা নিষিদ্ধ ঘোষণা করেছি এই কারণে ৷” ২১৫. আস-সুন্নাহ্‌ ওয়া মাকানাতুহা-৯৯-১০০ ২১৬. প্ৰাগুক্ত-১০০ গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৫২ www.pathagar.com

— পৃষ্ঠা ১৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।