সুন্নাতু রাসূলিল্লাহ (সা) হতে প্রকাশ পেতে পারে না । তাহলে যিনি আরবদের মধ্যে সবচেয়ে বড় বিশুদ্ধ ভাষী [রাসূলুল্লাহ (সা)], তার নিকট হতে কেমন করে এরূপ নিম্নমানের শব্দের প্রয়োগ সমীচীন মনে করা যায়? হাদীছের মূল বক্তব্যে যদি এমন কোন শব্দ থাকে যার অর্থ অত্যন্ত হাস্যকর কিংবা শব্দ ও অর্থ উভয়টিই বাচালতাপূর্ণ, সে ক্ষেত্রে কেবল শব্দটি যদি হাস্যকর হয়, তাহলেই হাদীছটি জাল হবে এমন কথা সাধারণভাবে বলা যায় না। কারণ হাদীছটি হয়তো মূল অর্থের দিক দিয়ে সহীহ শব্দ প্রয়োগ করেছেন। অথচ মূল হাদীছটি নবী কারীম (সা) থেকেই বর্ণিত । তবে রাবী যদি এরূপ দাবি করেন যে, হাদীছের ভাব, ভাষা ও শব্দ সবই নবী কারীম (সা) হতেই বর্ণিত, তাহলে তাকে মিথ্যাবাদী না বলে কোন উপায় নেই ৷ কারণ নবী (সা) ছিলেন আরবদের মধ্যে সর্বাধিক বিশুদ্ধ ভাষী, তাই হাদীছের একটি শব্দও যদি হয় হালকা ও লঘু প্রকৃতির, তবে তা অবশ্য জাল বা মিথ্যা হবে। দীর্ঘদিন হাদীছ অধ্যয়নের ফলে মুহাদ্দিছগণের মধ্যে এমন ক্ষমতা ও অভিজ্ঞতা জন্মে যে, হাদীছের একটি শব্দ শোনামাত্র তারা বলে দিতে পারেন এটি রাসূলুল্লাহর (সা) উচ্চারিত শব্দ কিনা আল্লামা বালকানী (রহ) বলেন :২০৮ ISS dd! se ls JS “এর প্রমাণ এই যে, যদি একজন লোক একাধারে কয়েক বছর পর্যন্ত কোন একজন লোকের খিদমত করেন এবং জ্ঞাত হন যে, লোকটি কি পছন্দ করেন এবং কি অপছন্দ করেন। এরপর আরেকজন লোক এসে যদি বলে, তিনি এঁ জিনিসটি অপছন্দ করেন অথচ সেটা তার পছন্দের জিনিস, তাহলে এ খাদিম শোনামাত্রই (তার অভিজ্ঞতার আলোকে) বলে দিতে পারবেন যে, লোকটি মিথ্যা বলেছে ।” ২. অর্থের বিকৃতি হাদীছ যদি স্বাভাবিক বুদ্ধি-বিবেকের পরিপন্থী হয় এবং এর গ্রহণযোগ্য কোন ব্যাখ্যা দান সম্ভব না হয়, অথবা তা যদি সাধারণ অনুভুতি, নৈতিকতা ও ২০৮. তাদরীব আর-রাবী-১/২৭৬ গবেষণাপত্র সংকলন-দুই + ১৪৮ www.pathagar.com
— পৃষ্ঠা ১৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।