সুন্নাতু রাসূলিল্লাহ (সা) “হারীসা (এক ধরনের খাবার) পিঠকে শক্তিশালী করে।” এ মিথ্যা হাদীছটির রচয়িতা মুহাম্মাদ ইবন হাজ্জাজ আন-নাখ'ঈ ৷ সে হারীসা বিক্রী করতো । এরূপ বর্ণনাগুলোর রচয়িতা যে স্বীয় স্বার্থসিদ্ধির জন্য নবী কারীমের (সা) নামে মনগড়া কথা হাদীছ বলে চালিয়ে দিয়েছে তা সহজেই বুঝা যায়। উপরোক্ত মিথ্যাবাদী মুহাম্মাদ ইবন হাজ্জাজ তার হারীসা ব্যবসার প্রসার ঘটানোর উদ্দেশ্যে নবী কারীমের (সা) নামে এবং বিভিন্ন সাহাবীর সূত্রে একাধিক মিথ্যা হাদীছ রচনা করে। যেমন : JAD elal sb e EY Lal 2 2 “কিয়ামুল লাইল (রাত জেগে ইবাদাত)-এর জন্য আমার পিঠ শক্ত করার উদ্দেশ্যে জিবরীল আমাকে হারীসা খাওয়ালেন।”২০৬ “মু‘আয (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী (সা)-কে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল! আপনাকে জান্নাত থেকে কোন খাবার দেয়া হয়েছে কি? বললেন: হা, জান্নাত থেকে আমাকে হারীসা দেয়া হয়েছে তা খাওয়ার পরই আমার মধ্যে চল্তিশজনের সমান শক্তি বৃদ্ধি পেয়েছে। দাম্পত্য জীবনেও আমার মধ্যে চল্লিশজনের সমান শক্তি বৃদ্ধি পেয়েছে। রাবী বলেন, ‘এরপর থেকে মু‘আয (রা) হারীসা খাওয়া শুরু করেন।” এভাবে আরো বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী যেমন, ডাল, বেগুন, আনার ও আঙ্গুর ইত্যাদির গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে যত হাদীছ বর্ণিত হয়েছে তা প্রায় সবই জাল। অনুরূপভাবে বিভিন্ন পেশার গুরুত্ব ও মর্যাদা সম্পর্কেও বহু জাল হাদীছ রচনা করা হয়েছে।২০৭ মতন জালের আলামতসমূহ মতনে তথা মূল হাদীছেও জালের লক্ষণ অনেক ৷ সর্বাধিক গুরুত্বপূর্ণ কিছু আলামত নিম্নে উপস্থাপিত হলো : ১. শব্দের দুর্বলতা যারা আরবী বায়ান (বর্ণনা) শাস্ত্রে পারদর্শী তারা বুঝতে পারেন যে, এ জাতীয় শব্দ কখনো একজন সাধারণ ফাসীহ ও বালীগ তথা বিশুদ্ধ ভাষী ও অলংকারবিদ ২০৬. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-৯৮ ২০৭. আল-ওয়াদ‘উ ফিল-হাদীছ-২৮০ গবেষণাপত্র সংকলন-দুই *% ১৪৭ www.pathagar.com
— পৃষ্ঠা ১৪৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।