সুন্নাতু রাসূলিল্লাহ (সা) এভাবে ‘আবদুল্লাহ ইবন ইসহাক আল-কিরমানী হাদীছ বর্ণনা করতেন মুহাম্মাদ ইবন ইয়াকুব হতে ৷ তাকে বলা হলো, তোমার জন্মের নয় বছর পূর্বে মুহাম্মাদ মারা গেছেন, তুমি কিভাবে তার থেকে হাদীছ বর্ণনা করছো? এমনিভাবে মুহাম্মাদ ইবন হাতিম আল-কাশী হাদীছ বর্ণনা করেছেন ‘আব্দ ইবন হুমাইদ হতে । আল-হাকিম আবূ ‘আবদিল্লাহ (রহ) বলেন, এ শায়খ ‘আব্দ ইবন হুমাইদের মৃত্যুর তের বছর পর তার থেকে হাদীছ শুনেছেন।২০০ সহীহ মুসলিমের মুকাদ্দামায় বর্ণিত হয়েছে : LAM Sl JE OM I nl Cale fla sc Ar SA SLE la Sls BA “মু‘আল্লা ইবন ‘ইরফান বলেন, আমাদের নিকট হাদীছ বর্ণনা করেছেন আবূ ওয়ায়িল । তিনি বলেছেন, সিফফীনে ইবন মাসউদ (রা) আমাদের বিরুদ্ধে বের হন । তার কথা শুনে আবু নু‘আঈম অর্থাৎ আল-ফাদল ইবন দুকায়ন বললেন, তোমার কি ধারণা তিনি মৃত্যুর পর পুনরুজ্জীবিত হয়েছেন?” কারণ ইবন মাসউদ (রা) হিজরী ৩২ সনে ইনতিকাল করেন, আর সিফ্ফীনের যুদ্ধ হয় হিজরী ৩৭ সনে। কাজেই পাচ বছর পূর্বে মৃত ব্যক্তিকে পাচ বছর পরে পৃথিবীতে দেখা তখনই সম্ভব যদি তিনি পুনরুজ্জীবন লাভ করে থাকেন । সুতরাং প্রমাণিত হয় যে, কথাটি মিথ্যা । উল্লেখ্য যে, আবূ ওয়ায়িল একজন মশহুর তাবি‘ঈ এবং বিশ্বস্ত রাবী । আর মু‘আল্লা ইবন ইরফান হলেন একজন দুর্বল রাবী । কাজেই এ মিথ্যা বর্ণনার নায়ক যু‘আল্লা, আবূ ওয়ায়িল নন। ২০ উপরে উল্লেখিত অবস্থাসমূহে আমাদের নির্ভর করতে হয় ইতিহাসের উপর । জানতে হয় রাবীদের জন্য, মৃত্যু, তাদের অবস্থান, ভ্রমণ, তাদের শায়খদের মৃত্যু সনসহ সার্বিক অবস্থা, আর এ কারণেই রচিত হয় ‘ইলমুত তাবাকাত বা রাবীগণের স্তর বিষয়ক বিদ্যা । পরবর্তঁতে এ বিষয়টি এক স্থায়ী শাস্ত্রের রূপ পরিগ্রহ করে। হাদীছ সমালোচকগণ এ শাস্ত্র ছাড়া মোটেই চলতে পারেন না। এ প্রসঙ্গে কাজী হাফ্স ইবন গিয়াছের একটি উক্তি বিশেষভাবে উল্লেখযোগ্য । তিনি বলেন :২০২ ২০০. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-৯৭ ২০১. রিজাল শাস্ত্র ও জাল হাদীসের ইতিবৃত্ত-২১৬ ২০২. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-৯৮ গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৪৫ www.pathagar.com
— পৃষ্ঠা ১৪৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।