সুন্নাতু রাসূলিল্লাহ (সা) মাওদূ‘ বলে জানা যায় বানোয়াটকারীর স্বীকারোক্তির মাধ্যমে । ইবন দাকীকুল ‘ঈদ বলেন, তবে এতে নিশ্চিত হওয়া যায় না। কেননা সে এই স্বীকারোক্তিতেও মিথ্যার আশ্রয় নিতে পারে” জাল হাদীছের আলামত হাদীছ বিশারদগণ সহীহ, হাসান ও দা‘ঈফ প্রভৃতি হাদীছ চেনার জন্য যেমন কিছু সূক্ষ্ম নিয়মাবলী প্রণয়ন করেছেন, তেমনি জাল হাদীছ চিহ্নিতকরণের জন্যও নিয়মাবলী তৈরী করেছেন। এ জন্য তারা এমন কিছু ‘আলামত বা লক্ষণ নির্ধারণ করেছেন যা দ্বারা মিথ্যা বা জাল হাদীছ চিহ্নিত করা যায় । যেহেতু সনদ ও মতন উভয়টিই হাদীছের অংশ, তাই জাল হাদীছের লক্ষণগুলোও দুইভাগে বিভক্ত করে আলোচনা করা হয়েছে। এক. সনদে জালের লক্ষণ সনদে জালের লক্ষণ অনেক । কয়েকটি গুরুত্বপূর্ণ লক্ষণ নিম্নরূপ : ১. জাল হাদীছটির রচনাকারী হবে একজন প্রসিদ্ধ মিথ্যাবাদী । এককভাবে এ মিথ্যাবাদী ছাড়া অন্য কোন সিকাহ্ (বিশ্বস্ত) রাবী থেকে হাদীছটি বর্ণিত হবে না। মিথ্যাবাদীদের পরিচয় তুলে ধরার জন্য হাদীছ বিশারদগণ অক্লান্ত পরিশ্রম করেছেন। তারা তাদের জীবন-ইতিহাস লিপিবদ্ধ করেছেন। যত মিথ্যা হাদীছ তারা রচনা করেছে তা তন্ন তনু করে খুঁজে বের করেছেন। একজন জালিয়াতের নামও তাদের তালিকা থেকে বাদ পড়েনি। ২. জাল হাদীছ রচনাকারীর নিজের স্বীকৃতি । যেমন আবূ ‘আসামা নূহ ইবন আবী মারয়াম নিজে স্বীকার করেছে যে, কুরআনের সূরাসমূহের ফযীলত সম্পর্কে বহু হাদীছ সে জাল করেছে । ‘আবদুল কারীম ইবন আবিল ‘আওজা' চার হাজার হাদীছ জাল করার কথা স্বীকার করেছে। যাতে সে হালালকে হারাম এবং হারামকে হালাল করেছে।'*৭ এমনিভাবে আবুল জাযী নামক জনৈক জালিয়াত মারাত্মক অসুস্থ অবস্থায় তার জালিয়াতির কথা স্বীকার করে এবং তার রচিত জাল হাদীছগুলো মানুষের নিকট বলে দেয়। সে ইবনুল ‘আব্বাস ও ইকরিমার (রা) সূত্রে কুরআনের বিভিন্ন সূরার ফযীলত বিষয়ক হাদীছ বর্ণনা করতো । তাকে যখন বলা হলো, ইকরিমার প্রত্যক্ষ ছাত্ররা তো এমন হাদীছ বর্ণনা করেন না। তখন সে বলে :*৯৮ ১৯৭. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-৯৭ ১৯৮. তাদবীর আর-রাবী-১/২৮২ গবেষণাপত্র সংকলন-দুই 4* ১৪৩ www.pathagar.com
— পৃষ্ঠা ১৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।