সুন্নাতু রাসুলিল্লাহ (সা) আমাদের মুহাদ্দিছগণ প্রথ্যাখ্যান করেছেন । তারা মিথ্যাবাদী প্রমাণিত না হলেও আল্লাহ রাব্বুল ‘আলামীনের বিরুদ্ধাচরণ ও শরী‘আতের সীমা লংঘনের কারণে মুহাদ্দিছগণ তাদের বর্ণনা গ্রহণ করেননি । উল্লেখ্য যে, হাদীছ বিশারদগণ কেবল একটি কারণে দা‘ঈফ রাবীগণের নিকট হতে হাদীছ বর্ণনা করতে নিষেধ করেছেন। সেটি হলো জাল হাদীছের সংমিশ্রণ থেকে রাসূলুল্লাহর (সা) হাদীছকে মুক্ত রাখা । এখানে একটি ব্যাপারে সতর্ক থাকতে হবে যে, যে কেউ ইচ্ছা করলেই যে কোন বর্ণনাকে মাওদৃূ* বলে উড়িয়ে দিতে পারে না। এ কাজ কেবল বিষয় বিশেষজ্ঞরাই করতে পারেন। ইবন হাজার আল ‘আসকালানী (রহ) বলেন :** ssl essadl Asso bl as Jl oi! eo lead ae Hl Es sll JAY SS ose SGU Y AC Md er ly. le osm Ln SSL sldliaY ME eb yY oS dls cold sly ol AYL os A US “প্রথম প্রকারের অভিযোগ তথা মিথ্যাবাদিতার অভিযোগ থাকলে এরূপ রাবীর বর্ণিত হাদীছকে বলে মাওদৃূ‘ বা বানোয়াট । এ হাদীছকে মাওদৃূ* বলে স্থির করা হয় প্রবলতর ধারণার ভিত্তিতে, নিশ্চিয়তার ভিত্তিতে নয়। কারণ মিথ্যবাদীও অনেক সময় সত্য কথা বলে থাকে। অবশ্য হাদীছ বিশারদগণ এমন শক্ত মেধা ও প্রতিভার অধিকারী হন যে, তারা তা পার্থক্য করতে পারেন। কোন হাদীছকে একমাত্র তিনিই মাওদৃ‘.বলে সিদ্ধান্ত দিতে পারেন, এ বিষয়ে যার পূর্ণ অবগতি তথা অগাধ পাণ্ডিত্য আছে, যিনি তীক্ষু মেধা ও শক্ত বোধশক্তির অধিকারী এবং এ বিষয়ে নির্দেশক ‘আলামত সম্পর্কে নিশ্চিত জ্ঞান রাখেন । কখনো কোন হাদীছ ১৯৬. শারহু নুখবাতিল ফিক্র-৮৪-৮৫ গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৪২ www.pathagar.com
— পৃষ্ঠা ১৪৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।