সুন্নাতু রাসূলিল্লাহ (সা) সবের বিস্তারিত বিবরণ এবং এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা কতটুকু তা হাদীছ শান্তরের মৌলনীতি বিষয়ক গ্রন্থাবলীতে বিধৃত হয়েছে। দা'ঈফ বা দুর্বল রাবীগণের নিকট হতে হাদীছ বা সুন্নাহ বর্ণনা করা যাবে কিনা? এর উত্তরে যে কথা বলা হয়েছে তা হলো যেসব কারণে রাবী দুর্বল বলে গণ্য হয় তার মধ্যে একটি হলো তার স্মৃতিশক্তির ক্রটি । এটা সৃষ্টিগতও হতে পারে, আবার রাবীর অবহেলা ও স্বল্প বুদ্ধির কারণেও হতে পারে৷ স্মৃতিশক্তির ক্রটি ও দুর্বলতার কারণে অনেক সময় রাবী হাদীছ বর্ণনায় মারাত্মক ভুল করে থাকেন। এ কারণে একদল হাদীছ বিশারদের মতে দা‘ঈফ (দুর্বল) রাবীগণের নিকট হতে কোন হাদীছ বর্ণনা করা যাবে না। কেননা মিথ্যা ও জাল হাদীছ রচনাকারীরা এ দুর্বলতার সুযোগকে কাজে লাগাতে পারে। এ মত পোষণকারী মুহাদ্দিছগণের মধ্যে ইমাম মালিক, সুফইয়ান ইবন 'উয়াইনা, আবূ বাকর ইবন আবী খাইসামা, শু‘বা ইবনুল হাজ্জাজ, ‘আলী আল-মাদীনী, ইয়াহইয়া ইবন সা‘ঈদ আল-কাত্তান (রহ) প্রমুখের নাম বিশেষ উল্লেখযোগ্য । অনেক মুহাদ্দিছ বলেছেন যে, ভুল-ভ্রান্তি যদি মারাত্মক পর্যায়ের না হয় এবং হাদীছ বর্ণনায় যদি তার কোন প্রভাব না পড়ে, তাহলে তার এসব হাদীছ গ্রহণ করা যাবে, তা যদি বিশ্বস্ত (সিকাহ) রাবীর বর্ণিত হাদীছের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়। তবে তার একক বর্ণনা ও বিশ্বস্ত রাবীর বিপরীত বর্ণনা পরিত্যক্ত হবে । অবশ্য দা‘ঈফ রাবীর হাদীছ কখনো এককভাবে দলীল হিসেবে গ্রহণ করা যাবে না। এটাই অধিকাংশ মুহাদ্দিছের অভিমত ৷ ইমাম আহমাদ আবূ হাতিম আর রাধী এবং ইমাম আবু যুর‘আ (রহ) প্রমুখ থেকেও অনুরূপ অভিমত ব্যক্ত হয়েছে।**৫ আদালতে ত্রুটির কারণে রাবী দা‘ঈফ বা দুর্বল প্রমাণিত হলে তার হাদীছও পরিত্যক্ত হবে। তবে আদালত বা নৈতিক ক্রটির কয়েকটি স্তর আছে। এর কোন কোনটি তো একেবারে কুফরির পর্যায়ে নিয়ে যায়। যেমন চরমপন্থী শী‘আদের অবস্থা এবং এসব লোক যারা দীনের জরুরী বিষয়গুলো অস্বীকার করে। আবার এর কোন কোন ক্রটি ব্যক্তির উপর ‘ফিসক’-এর হুকুমও প্রয়োগ করে। যেমন সাধারণ বিদ‘আতীদের অবস্থা, যারা কবীরা গুনাহ ও অন্যান্য পাপ কাজে লিপ্ত রয়েছে। এদের সম্পর্কে পূর্বেই কিছু আলোচনা করা হয়েছে পাপ কাজে লিপ্ত থাকার দরুন যাদের উপর ফিস্ক-এর হুকুম প্রয়োগ করা হয়েছে তাদের বর্ণনাও ১৯৫. ড. ‘উমার আল-ফালাতা, আল-ওয়াদ“উ ফিল হাদাছ-৩/৩৪ ৭-৩৪৯ গবেষণাপত্র সংকলন-দুই *4* ১৪১ www.pathagar.com
— পৃষ্ঠা ১৪২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।