সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) রাবীগণের সংখ্যা হিসেবে আবার হাদীছকে ভাগ করা হয়েছে। যেমন, মুতাওয়াতির ও আ-হাদ। হাদীছে আ-হাদকে আবার মাশহুর, ‘আযীয ও গারীব- এ তিন ভাগে ভাগ করা হয়েছে। তেমনিভাবে ‘দা‘ঈফ'’ হাদীছকেও বহু প্রকারে বিভক্ত করা হয়েছে। ইবন হিব্বান প্রায় পঞ্চাশ শ্ৰেণীতে ‘দা‘ঈফ’ হাদীছ বিভক্ত করেছেন। হাদীছ ‘দা‘ঈফ' হওয়ার একাধিক কারণ থাকে । এর মধ্যে মৌলিক কারণ দুইটি ৷ ১. সনদ বিচ্ছিন্ন হওয়া, ২. রাবী অভিযুক্ত অর্থাৎ কোন দোষে দুষ্ট হওয়া । দা’ঈফ (&২.=) শব্দটি ‘আল-কাবী’ (+31) অৰ্থাৎ শক্তিশালী-এর বিপরীতার্থক শব্দ । এর অর্থ দুর্বল । এ দুর্বলতা দুই ধরনের হতে পারে- ইন্দিয়গ্রাহ্য এবং ভাবগত । হাদীছের ক্ষেত্রে দুর্বলতা দ্বারা অর্থগত দুর্বলতা বুঝানো হয়েছে। আমাদের স্মরণ রাখতে হবে যে, বর্ণনাকারীর দুর্বলতার কারণেই কোন হাদীছ বা সুন্নাহকে দুর্বল বা ‘দা‘ঈফ’ বলা হয়। অন্যথায় রাসূলুল্লাহর (সা) কোন কথাই দা‘ঈফ নয় । আল্লামা ইবনুস সালাহ (রহ) বলেন : 'দা‘ঈফ’ এ বর্ণনাকে বলে যাতে সহীহ হাসান হাদীছের শর্তসমূহ অনুপস্থিত থাকে । সনদ বিচ্ছিন্ন হওয়ার কারণে দা‘ঈফ হাদীছের কয়েকটি প্রকার : ১. আল-মু‘আল্লাক (512411), ২. আল-মুরসাল (J. ১-1), ৩. আল-মু'দাল (||), 8৪. আল-মুনকাতি‘ (৬০৪১২ ।।), ৫. আল-মুদাল্লাস (০4/4৭ !1) । রাবী কোন দোষে দুষ্ট হওয়ার কারণে দা‘ঈফ হওয়া হাদীছকে আবার অনেকগুলো ভাগে বিভক্ত করা হয়েছে। রাবীর অভিযুক্ত হওয়া দুইভাবে হতে পারে। দাবৃত তথা ধারণ ক্ষমতা ও ‘আদালত তথা ন্যায়পরায়ণতা সম্পর্কিত বিষয়ে । এ দুইভাবে অভিযুক্ত হওয়ার মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। রাবীর দাবত-এর ক্রুটির কারণে একটি হাদীছ দা‘ঈফ হলেও অনুরূপ অর্থবোধক আরো কয়েকটি হাদীছ বিভিন্ন সূত্রে বর্ণিত হলে এ দুর্বলতা দূরীভূত হয়ে হাদীছটি শক্তিশালী হয়ে যায় । কিন্তু ‘আদালতে ক্ৰটির কারণে কোন রাবী অভিযুক্ত হলে তার বর্ণিত সকল হাদীছ পরিত্যক্ত হবে। হাদীছ বিশারদগণ রাবীর দাবত বা ধারণ ক্ষমতার দুর্বলতার দিক দিয়ে দা‘ঈফ হাদীছকে অনকেগুলো ভাগে ভাগ করেছেন। তন্ধ্যে প্রধান কয়েকটি নিম্নরূপ : ১. আশ-শায (১৯11), ২. আল-মুনকার (<: 1), ৩. আল-মুদতারাব (০১৮১ -২-]৷)?%আল-মু'আল্লাক, (501), ৫. আল-মুদরাজ (£41), ৬. আল-মাকলূব (+5511), ৭. আল-মাতরূক (5১5/01) ইত্যাদি । এ গবেষণাপত্র সংকলন-দুই % ১৪০ www.pathagar.com

— পৃষ্ঠা ১৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।