সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) খ. যার বর্ণনায় ভুলের পরিমাণ বেশি ধরা পড়েছে এবং যার বর্ণনা সম্পর্কে নির্ভরযোগ্য ইমামগণের মতবিরোধ বিদ্যমান । গ. যার বিস্মৃতি বৃদ্ধি পেয়েছে, ঘ. শেষ জীবনে যার বুদ্ধির স্বল্পতা দেখা দিয়েছে, ঙ. যার স্মৃতিশক্তি লোপ পেয়েছে, চ. যে কোন কিছু বাছ-বিচার না করে বিশ্বস্ত ও দুর্বল (ছিকাহ ও দা‘ঈফ) উভয়ের নিকট থেকে হাদীছ গ্রহণ করে। চার. হাদীছের শ্রেণী বিভাগের জন্য সাধারণ নিয়ম-নীতি প্রণয়ন জাল হাদীছ সনাক্তকরণ ও প্রতিরোধকন্লপে আমাদের হাদীছ বিশারদগণ যে সব ব্যবস্থা গ্রহণ করেন, তার মধ্যে হাদীছের শ্রেণী বিভাগকরণ অন্যতম ৷ হাদীছের বিশুদ্ধতা নির্ণয় ও এর সৃক্মাতিসূক্ষ্ম পার্থক্য নিরূপণের উদ্দেশ্যে তারা হাদীছসমূহকে তিন শ্ৰেণীতে বিভক্ত করেন। সহীহ, হাসান ও দা‘ঈফ ৷ তবে প্রথম ও দ্বিতীয় শতকে হাদীছ বিশারদগণ ‘হাসান’ নামে হাদীছের কোন পরিভাষা ব্যবহার করেননি । পরবর্তীতে ইমাম আহমাদ ও ইমাম বুখারীর (রহ) যুগে এ পরিভাষাটি চালু হয়। এরপর থেকে এটি প্রসিদ্ধি লাভ করে। তবে প্রাথমিক পর্যায়ে হাদীছ সহীহ ও দা‘ঈফ- এ দু’প্রকারেই বিভক্ত ছিল । যাই হোক উপরোক্ত তিন প্রকার (সহীহ, হাসান ও দা‘ঈফ) হাদীছকে আরো বন্ প্রকারে বিভক্ত করা হয়েছে । হাদীছ বিশারদগণ বিভিন্ন দিক ও দৃষ্টিকোণ থেকে হাদীছকে বিভিন্ন শ্ৰেণীতে বিভক্ত করেছেন। তবে হাদীছ প্রধানতঃ দুই প্রকার : মাকবূল (গ্রহণযোগ্য) ও মারদূদ (পরিত্যাজ্য) । ‘মাকবূল’ সেই বর্ণনা যার সনদে হাদীছ গ্রহণযোগ্য হওয়ার শর্তাবলী পূর্ণ মাত্রায় বিদ্যমান থাকে। আর যে বর্ণনায় এ শর্তাবলী পূর্ণ মাত্রায় বিদ্যমান না থাকে তাকে “মারদূদ’ বলে । ‘মাকবূল’ হাদীছ প্রধানত দুই প্রকার : সহীহ ও হাসান এবং প্রত্যেকটি আবার দুই ভাগে বিভক্ত । অতএব “মাকবূল’ হাদীছ সর্বমোট চারভাগে বিভক্ত : ১. সহীহ লি-যাতিহি (51১! ==) ২. সহীহ লি-গাইরিহি (১,5! =.) ৩. হাসান লি-যাতিহি (451 ==) গবেষণাপত্র সংকলন-দুই +4 ১৩৯ www.pathagar.com

— পৃষ্ঠা ১৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।