সুন্নাতু রাসূলিল্লাহ (সা) আমরা তারই উপর পেয়েছি। সুতরাং লোক দেখানো তাওবার কারণে তার সে বর্ণনা আবার আমরা গ্রহণ করবো না৷” ৩. বিদ‘আতী ও প্রবৃত্তির অনুসারী ব্যক্তি অধিকাংশ মুহাদ্দিছ একমত্য পোষণ করেছেন যে, কোন বিদ‘আতী ব্যক্তি যদি তার বিদ‘আত দ্বারা কুফরীর স্তরে পৌছে যায় তাহলে তার হাদীছ গ্রহণ করা যাবে না। তদ্বপ কুফরীর স্তরে না পৌছলেও মিথ্যা বলা যদি সঙ্গত বলে বিশ্বাস করে তাহলে তার হাদীছও গ্রহণ করা যাবে না । তবে মিথ্যা বলাকে যদি হালাল মনে না করে তাহলে তার হাদীছ গ্রহণ করা যাবে কি যাবে না, অথবা তার ভ্রান্ত মত-পথের দিকে মানুষকে আহ্বান জানায় কি জানায় না- এসব পার্থক্যের ভিত্তিতে তাদের ব্যাপারে ‘আলিমগণের কিছু মতপার্থক্য আছে। হাফিজ ইবন কাছীর (রহ) বলেন, এ ব্যাপারে অতীতে ও বর্তমানে বিতর্ক আছে। তবে অধিকাংশের মত হলো, দেখতে হবে সে তার মত-পথের দিকে মানুষকে আহ্বান জানায় কিনা । যদি আহ্বান জানায় তাহলে তার বর্ণনা গ্রহণ করা যাবে না, আর যদি আহ্বান না জানায় তাহলে গ্রহণ করা যাবে। ইবন হিব্বান বলেন : এ ব্যাপারে সকল ইমাম একমত হয়েছেন যে, উপরোক্ত শ্রেণীর কারো বর্ণনা দলীল হিসেবে গ্রহণ করা যাবে না । এ ব্যাপারে তাদের মধ্যে কোন মতপার্থক্য আছে বলে আমার জানা নেই । ইমাম শাফি‘ঈর (রহ) মতও এরূপ বলে বর্ণিত হয়েছে। ইবন হিব্বানের এ একমত্যের দাবী সঠিক নয়। কারণ ‘ইমরান ইবন হিত্তান, যিনি একজন খারিজী, হযরত ‘আলীর (রা) ঘাতক ‘আবদুর ইবন মুলজিমের একজন গুণমুগ্ধ ব্যক্তি এবং খারিজীদের চিন্তা ও মতের দিকে একজন বড় মাপের আহবানকারী ছিলেন, তার সূত্রে ইমাম বুখারী (রহ) হাদীছ বর্ণনা করেছেন। তাছাড়া ইমাম শাফি‘ঈও বলেছেন : রাফিজীদের খাত্তাবিয়্রা উপদল ছাড়া অন্য সকল প্রবৃত্তিপন্থীদের সাক্ষ্য গ্রহণ করবো। কারণ, খাত্তাবিয়্যা রাফিজীরা তাদের অনুসারীদের জন্য মিথ্যা সাক্ষ্য দানকে বৈধ মনে করে।**২ ইমাম আবদুল কাদির আল-বাগদাদী তার ‘আল-ফারকু বাইনাল ফিরাক’ গ্রন্থে বর্ণনা করেছেন যে, ইমাম আশ-শাফি‘ঈ (রহ) প্রবৃত্তিপস্থাদের সাক্ষ্য গ্রহণের ব্যাপারে অবশেষে তার সিদ্ধান্ত পরিবর্তন করেন। আসলে যে বিষয়টি আমাদের নিকট ল্পষ্ট, তা হলো তারা এমন বিদ‘আতীর বর্ণনা প্রত্যাখ্যান করতেন যে তার বিদ‘আতের দিকে আহ্বান জানায় এবং যা তার বিদ‘আতের সাথে সামঞ্জস্যপূর্ণ । অথবা তারা এমন ১৯২. ইখতিসারু ‘উলুম আল-হাদীছ-১০৭ গবেষণাপত্র সংকলন-দুই কু ১৩৭ www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।