সুন্নাতু রাসূলিল্লাহ (সা) সহীহ মুসলিমের ভূমিকায় ইবন আবী মুলাইকা (রা) হতে বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমি ইবনুল ‘আব্বাসের (রা) নিকট লিখে পাঠালাম তিনি যেন আমাকে একখানা কিতাব লিখে দেন। কিন্তু তার মধ্যে মতবিরোধ ও ফিতনা সৃষ্টিমূলক কোন কথার যেন উল্লেখ না করা হয়। ইবনুল ‘আব্বাস (রা) বললেন, ছেলেটি সদুপদেশ দানকারী । আমি তার জন্য কিছু কথা নির্বাচন করে লিখে পাঠাবো এবং ফিতনা সৃষ্টিকারী কথা গোপন করবো? অতঃপর তিনি ‘আলীর (রা) বিচারের সিদ্ধান্তসমূহ আনালেন। তা থেকে কিছু কথা লিখলেন, আর কিছু অংশ দেখে বললেন, আল্লাহর কসম, এমন ফায়সালা ‘আলী (রা) করেননি । যদি এরূপ করে থাকতেন তাহলে তো বলতে হতো যে, তিনি পথভ্রষ্ট হয়েছেন।”*৭ তাউস (রহ) থেকে আরেকটি বর্ণনা এসেছে । তিনি বলেন, ইবনুল ‘আব্বাসের (রা) নিকট একখানা কিতাব আনা হয়। এর মধ্যে ছিল ‘আলীর (রা) বিচারের সিদ্ধান্ত ৷ ইবনুল ‘আব্বাস তা থেকে সামান্য কিছু বহাল রেখে অবশিষ্টাংশ মুছে দেন। আসলে হযরত ‘আলীর (রা) ওফাতের পর লোকেরা তার সিদ্ধান্তের মধ্যে নিজেদের মনগড়া কথা সংযোজন করেছিল । প্রকৃতপক্ষে তা “আলীর (রা) ছিল না । এতে প্রমাণিত হয় যে, ‘আলী (রা) পথভ্রষ্ট ছিলেন না, বরং যারা এসব কথা সংযোজন করেছে, তারাই ছিল পথভ্রষ্ট । আর এই বর্ণনা দ্বারা প্রমাণিত হয় যে, সাহাবায়ে কিরামের জীবদ্দশায়ই হাদীছ যাচাই-বাছাই শুরু হয়ে যায় এবং সুন্নাহর নামে যে জালিয়াতি কারবার শুরু হয়েছিল সে সম্পর্কে তারা অবহিত ছিলেন। তিন. রাবীদের সমালোচনা এবং সত্য-মিথ্যা বিষয়ে তাদের অবস্থার বর্ণনা এ এক বিশাল অধ্যায়, হাদীছ বিশারদগণ এর মাধ্যমে মিথ্যা ও মনগড়া হাদীছ থেকে সহীহ হাদীছ যেমন পৃথক করেছেন, তেমনিভাবে পৃথক করেছেন দুর্বল হাদীছ থেকে শক্তিশালী হাদীছসমূহকে ৷ এ কাজে তারা কল্পনাতীত শ্রম ও সাধনা ব্যয় করেছেন। তারা রাবীদের জীবন-ইতিহাস তীঁক্ষু দৃষ্টিতে অধ্যয়ন করেছেন, তাদের জীবনের প্রকাশ্য-অপ্রকাশ্য সকল বিষয় অবগত হওয়ার চেষ্টা করেছেন। এ ব্যাপারে কারো তিরস্কারের কোন পরোয়া করেননি । রাবীদের জীবনের দোষ-ক্রটি খুঁজে বের করে মানুষকে অবহিত করতে কোন রকম দ্বিধা-সংকোচ করেননি । প্রখ্যাত মুহাদ্দিছ ইয়াহইয়া ইবন সা‘ঈদ আল-কাত্তানকে (রহ) একবার বলা হলো : Lc Jes FES SSD mY ALOIS Ll ~~ Salil ass ll ১৮৭. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-৯১ গবেষণাপত্র সংকলন-দুই 4 ১৩৪ www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।