সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) MHS snail ial LS “আমরা সাহাবীদের সূত্রে হাদীছ শুনতাম, কিন্তু তাতে সন্তুষ্ট হতে না পেরে বাহনের পিঠে চড়ে তাদের নিকট চলে যেতাম এবং তাদের মুখ থেকেই তা আবার শুনতাম ৷” আমরা পূর্বেই উল্লেখ করেছি, ইবনুল মুবারক (রহ) বলতেন : সনদ হলো দীনের অংশ । সনদ না থাকলে যার যা ইচ্ছা বলে যেত ৷ দুই. কঠোরভাবে হাদীছসমূহের সত্যতা যাচাই করা এ কাজ করা হয়েছে সাহাবা, তাবি‘ঈন ও এই শান্তরের ইমামগণের নিকট থেকে । সাহাবীর জীবনকাল দীর্ঘ করে দিয়েছিলেন। তারা দীর্ঘকাল জীবিত থেকে মানুষকে সঠিক পথের সন্ধান দিয়েছেন। যখন মিথ্যার বেশাতি শুরু হলো তখন মানুষ এ সকল জীবিত সাহাবীদের শরণাপন্ন হলো । তাদের নিকট সুন্নাহর যে জ্ঞান ছিল তারা তা জেনে নিত, তেমনিভাবে যে সকল, হাদীছ অন্যদের নিকট থেকে শুনতো তা আবার তাদের থেকে সত্যায়ন করে নিত । এই উদ্দেশ্যে অসংখ্য তাবি‘ঈ, এমনকি কোন কোন সাহাবী পর্যন্ত এক শহর থেকে আরেক শহরে দীর্ঘ পথ ভ্রমণ করেছেন এবং বিশ্বস্ত, আস্থাভাজন ও প্রথম সূত্র থেকে হাদীছ শুনে নিশ্চিন্ত হয়েছেন। প্রথম সূত্রের মুখ থেকে হাদীছ শোনার জন্য জাবির ইবন ‘আবদিল্লাহর (রা) শাম সফর ও আবূ আইউব আল-আনসারীর (রা) মিসর সফরের কথা পূর্বেই উল্লেখ করেছি । সাঈদ ইবন আল-মুসায়্যিব (রহ) একটি মাত্র হাদীছের সন্ধানে বহু রাত-দিন ক্রমাগতভাবে সফর করতেন ইমাম শা'বী (রহ) একবার একজনের নিকট রাসূলুল্লাহর (সা) একটি হাদীছ বর্ণনা করে বলেন : কোন কিছুর বদলা ছাড়াই এটা গ্রহণ কর । এমন সময় ছিল যখন একজন মানুষ এর চেয়ে সামান্য কিছু শোনার জন্য মদীনার দিকে ছুটে যেত ।*৮৫ বিশর ইবন ‘আবদিল্পাহ আল-হাদরামী (রহ) বলতেন : *৯৬ sled Lan] A ESI iS ) “একটি মাত্র হাদীছ শোনার জন্য আমি বাহনে চড়ে যে কোন শহরের দিকে চলতাম ৷” ১৮৫. জামি‘উ বায়ান আল-‘হলম-১/৯৪ ১৮৬. প্রাগুক্ত-১/৯৫ গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৩৩ www.pathagar.com

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।