সুন্নাতু রাসূলিল্লাহ (সা) SS BE BS CEILS ES ALS Ele Mes S92 NE Al dl S23 “পূর্ববর্তী লোকেরা হাদীছ বর্ণনাকারীর নিকট সনদ জানতে চাইতেন না । কিন্তু যখন ফিতনা (গোলযোগ) দেখা দিল তখন তারা বললেন তোমরা তোমাদের লোকদের অর্থাৎ যাদের সূত্রে বর্ণনা করছো তাদের নাম আমাদের বল । তারা সনদ বর্ণনা করলে দেখা হতো তারা কোন মৃত-পথের ৷ সুন্নাহপন্থী হলে তাদের হাদীছ গ্রহণ করা হতো, আর বিদ‘আতপস্থা হলে তাদের হাদীছ বর্জন করা হতো।” অল্প বয়সী সাহাবী, ফিতনা তথা গোলযোগের অনেক পরে যাদের ওফাত হয়েছিল, তাদের সময় থেকেই হাদীছ গ্রহণ বর্জনে এরূপ কঠোরতা অবলম্বন শুরু হয় । সহীহ মুসলিমের মুকাদ্দিমায় মুজাহিদ (রহ) হতে বর্ণিত হয়েছে, একবার বাশীর আল-‘আদাবী ‘আবদুল্লাহ ইবনুল ‘আববাসের (রা) নিকট এসে হাদীছ বর্ণনা করতে আরম্ভ করলেন : রাসূল (সা) এমন বলেছেন; রাসূল (সা) এমন বলেছেন । ইবনুল ‘আব্বাস (রা) তার বর্ণনায় মোটেই কান দিলেন না এবং তার প্রতি তাকালেনও না । এ অবস্থা দেখে বাশীর বললেন : ওহে ইবনুল ‘আব্বাস! আপনার কী হয়েছে, আপনি আমার হাদীছ শুনছেন না কেন? আমি আপনার নিকট রাসূলুল্লাহর (সা) হাদীছ বর্ণনা করছি, আর আপনি তা শুনছেন না? ইবনুল ‘আব্বাস (রা) বললেন : "৯৩ dl Lod Js dG: Js 2 las S52 US UI A LE LoL | Lisl LC, july le Sym LY All Hb Jd all wll “আমরা যখনই কোন ব্যক্তিকে বলতে শুনতাম : রাসূলুল্লাহ (সা) বলেছেন, তখনই আমাদের দৃষ্টি তার প্রতি পড়তো এবং কান লাগিয়ে মনোযোগ সহকারে তার কথা শুনতাম । অতঃপর লোকেরা যখন চড়াই-উতরাইয়ে আরোহণ করলো তখন আমরা যা কিছু জানি তাছাড়া আর কিছুই তাদের থেকে গ্রহণ করিনি ।” অতঃপর মিথ্যা যখন ছড়িয়ে পড়লো তখন তাবি‘ঈন কিরামও হাদীছের সনদ চাইতে লাগলেন, আবুল ‘আলিয়া বলতেন : *৪ ১৮৩. প্রাগুক্ত ১৮৪. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-৯১ গবেষণাপত্র সংকলন-দুই % ১৩২ www.pathagar.com
— পৃষ্ঠা ১৩৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।