সুন্নাতু রাসূলিল্লাহ (সা) হাদীছ জালকরণ প্রতিরোধে মুহাদ্দিছগণের ভূমিকা হাদীছ জালকরণ ও জালকারীদের সম্পর্কে সাহাবীদের যুগ থেকে নিয়ে হাদীছ লিপিবদ্ধকরণের সময় পর্যন্ত মুহাদ্দিছ ও আলিমগণের ভূমিকা এবং হাদীছ সংরক্ষণ ও বিকৃত হাদীছ থেকে সহীহ হাদীছ পার্থক্যকরণে তাদের কর্ম-প্রচেষ্টা বিষয়ে যারা অধ্যয়ন করবে তারা একথা স্বীকার করতে বাধ্য হবে যে, তারা যা করেছেন তার অতিরিক্ত কোন কিছু করা অসম্ভব এবং তাদের অনুসৃত রীতি-পদ্ধতিই সমালোচনা ও যাচাই-বাছাইয়ের জন্য সর্বাধিক উপযুক্ত ও বিজ্ঞানসম্মত ৷ তারাই সর্বপ্রথম পৃথিবীর বিভিন্ন জাতি-গোষ্ঠীর মধ্যে তথ্য ও বৰ্ণনাসমূহের সূক্ষ্ম বিজ্ঞানসম্মত সমালোচনার ব্যাকরণ তথা মৌলনীতিসমূহ প্রতিষ্ঠা করেন। এ ক্ষেত্রে তাদের প্রচেষ্টা অন্যান্য জাতি-গোষ্ঠীর জন্য যেমন বিস্ময়কর, তেমনি মুসলিম উম্মাহর জন্য চিরকালের জন্য গৌরব ও অহঙ্কারের বিষয় হয়ে থাকবে। সমালোচনা ও যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে তারা যে সকল পদক্ষেপ গ্রহণ করে ইসলামের দুশমনদের চক্রান্ত থেকে সুন্নাহকে রক্ষা ও কলুষমুক্ত করে পরিচ্ছন্ন করেন নিমে সংক্ষেপে তার কিছু উল্লেখ করা হলো : এক. ৩.,১৯]। ১! বা সনদসহকারে হাদীছ বর্ণনা : রাসূলে কারীমের (সা) ওফাতের পর সাহাবায়ে কিরাম (রা) কোন বিষয়ে একে অপরকে সন্দেহ করতেন না সাহাবায়ে কিরাম (রা) রাসূলুল্লাহ (সা) থেকে যা কিছু বর্ণনা করতেন তা গ্রহণ করতে তাবি‘ঈগণও কোন রকম দ্বিধা ও ইতস্তত করতেন না। গোলযোগ ও বিশৃঙ্খলা দেখা দিলে সেই সুযোগে ইহুদী ‘আবদুল্লাহ ইবন সাবা মুসলিম উম্মাহর সর্বনাশ সাধনের জন্য সুপরিকল্পিতভাবে চরমপস্থার শী‘আ মতবাদ প্রচার করতে শুরু করে। এ কাজে সে সহায়ক শক্তি হিসেবে সুন্নাহকে কাজে লাগায় এবং কলুষিত করে । তারপর যুগের পর যুগ এ ধারা অব্যাহত থাকে সুন্নাহকে কলুষিতকরণের সূচনাতেই সাহাবা (রা) ও তাবি‘ঈন কিরাম সতর্ক হয়ে ওঠেন। তখন তারা তাদের সামনে রাসূলুল্লাহর (সা) কোন হাদীছ বৰ্ণনা করলেই গ্রহণ করতেন না, বরং বর্ণনাকারীর নিকট তারা জানতে চাইতেন কার সূত্রে কিভাবে সে হাদীছটি পেয়েছে। যখন তারা সূত্রে উল্লেখিত বর্ণনাকারীর বিশ্বস্ততা ও ন্যায়পরায়ণতা সম্পর্কে নিশ্চিন্ত হতেন কেবল তখনই সেই হাদীছটি গ্রহণ করতেন ইবন সীরীন (রহ) বলেন :*৮২ Id iii cai, als sll EE! ud [is al ১৮২. মুকাদ্দামাতু মুসলিম-১/১০; মিফতাহুল জান্নাহ-৪০ গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৩১ www.pathagar.com
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।