সুন্নাতু রাসূলিল্লাহ (সা) তা না করে বিপরীত কাজটি করেন। এই মহাপাপীকে মৃত্যুদণ্ড না দিয়ে মুসলিম উন্মাহর বাইতুল মাল থেকে ইনাম-উপহার দিয়ে এই অপকর্মে আরো উৎসাহিত করেন। তিনি আরেকজন মিথ্যাবাদী মুকাতিল ইবন সুলাইমান আল-বালখী-এর সাথেও নমনীয় আচরণ করেন। একদিন সে আল-মাহদীকে বলে : আপনি অনুমতি দিলে আমি আব্বাস (রা) ও তার বংশধরদের প্রশংসামূলক হাদীছ বানাতে পারি । আল-মাহদী বলেন : এমন কিছু করার প্রয়োজন নেই ৷ শুধু এতটুকু বলেই তিনি তার দায়িত্ব শেষ করেন। তাকে শাস্তিও দেননি, তিরঙ্কারও করেননি । হাদীছ জালকারীদের সাথে খলীফা হারুনুর রশীদের আচরণও ছিল নমনীয় । তাদের বিরুদ্ধে তিনিও কোন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানা যায় না। ভাকে রাসূলুল্লাহর (সা) মিথ্যা হাদীছ শোনায় যে, নবী (সা) কবুতর উড়াতেন। সে যে মিথ্যা বলছে তা জেনেও তিনি তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেননি, শুধু এতটুকু বলেন যে, আমার এ দরবার থেকে বেরিয়ে যাও, তুমি যদি কুরাইশ গোত্রের না হতে তাহলে আমি তোমাকে পরিত্যাগ করতাম ৷ আশ্চর্যের বিষয় যে, এতবড় মিথ্যাবাদী ছিল খলীফা হারুনুর রশীদের একজন কাজী । তৎকালীন খলীফা ও আমীর তাদের রাষ্ট্রীয় ক্ষমতার বিরুদ্ধবাদীদের সাথে যেরূপ কঠোর আচরণ করেন, তার কিছু অংশ যদি এই মিথ্যাবাদীদের সাথে করতেন তাহলে চিত্র ভিন্ন হতো ৷ তারা যিন্দীকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন। তবে তা এ জন্য নয় যে, তারা রাসূলুল্লাহর (সা) নামে মিথ্যা হাদীছ ছড়ায়, বরং তাদের ক্ষমতার জন্য হুমকি হয়ে দাড়ায় বলে তারা তা করেন। মসজিদসমূহে অসংখ্য ওয়া*ইজ তাদের উপস্থিতিতে ও অসংখ্য মানুষের সামনে মিথ্যা হাদীছ বলতো, তথাকথিত বহু সূফী-সাধক নিজের মত-পথের সমর্থনে রাসূলুল্লাহর (সা) নামে মিথ্যা কথা প্রচার করতো, কিন্তু ক্ষমতাসীনরা তা বন্ধ করবার কোন পদক্ষেপ নেননি । তবে মুসলিম উম্মাহর আলিমগণ নীরব থাকেননি । তারা দীনের হিফাযাতের জন্য বলিষ্ঠ ভূমিকা পালন করেন। খিলাফাতের বিভিন্ন অঞ্চল ও শহরে অসংখ্য বিশ্বস্ত মুহাদ্দিছ জাল হাদীছের প্রবাহ থেকে রাসূলুল্লাহর (সা) সহীহ হাদীছ সংরক্ষণের জন্য নিরলস পরিশ্রম করেন। তারা সহীহ হাদীছ সংরক্ষণের পাশাপাশি জাল হাদীছ এবং জালকারীদেরও চিহ্নিত করেন শুধু তাই নয় বরং জালকারীরা কোন উদ্দেশ্যে, কি উপলক্ষে এবং কোথায় জাল হাদীছ প্রচার করেছে তাও বলে দিয়েছেন। এভাবে আল্লাহ রাববুল আলামীন এই আলিমগণের মাধ্যমে কিয়ামাত পৰ্যন্ত তার রাসূলের (সা) সুন্নাহর হিফাযাত করেন। গবেষণাপত্র সংকলন-দুই 4% ১৩০ www.pathagar.com
— পৃষ্ঠা ১৩১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।