সুন্নাতু রাসূলিল্লাহ (সা) সাত. খলীফা ও আমীর-উমারার নৈকট্য ও সন্তুষ্টি অর্জন এ জাতীয় কর্মকাণ্ডের একটি উদাহরণ হলো, গিয়াছ ইবন ইবরাহীম একদিন খলীফা আল-মাহদীর নিকট গিয়ে দেখে, তিনি কবুতর নিয়ে খেলছেন তখন সে আল-মাহদীকে এই বিখ্যাত হাদীছটি শোনায় : “বর্শার ফলা, উট অথবা ঘোড়ার ক্ষুর ছাড়া আর কোন কিছুতে প্রতিযোগিতা নেই” সে আল-মাহদীকে খুশী করার জন্য এর সাথে আরেকটি শব্দ যোগ করে-” ০291 অথবা ডানায় ।” আল-মাহদী তাকে দশহাজার দিরহাম দান করেন । যখন সে আল-মাহদীর নিকট থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছিল তখন তিনি মন্তব্য করেন : আমি সাক্ষ্য দিচ্ছি তোমার পাছা রাসূলুল্লাহর (সা) প্রতি যারা মিথ্যা আরোপ করে, তাদের পাছার অনুরূপ । অতঃপর আল-মাহদী কবুতরটি যবেহ করার নির্দেশ দেন। উল্লেখিত প্রধান সাতটি কারণ ছাড়াও আরো কিছু কারণে মিথ্যা হাদীছ রচিত হয়েছে। যেমন, হাদীছের সনদ ও মতনে অভিনবত্ব আনা, ফাতওয়ার সপক্ষে দলীল সৃষ্টি করা, বিশেষ দল বা গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিশোধ নেয়া, বিশেষ ধরনের খাবার, চিকিৎসা ও পোশাকের প্রচলন ঘটানো ইত্যাদি ৷ মুহাদ্দিছগণ এসব বিষয় বিস্তারিত আলোচনা করেছেন। আসলে হাদীছ জালকারীদের এসব বেপরোয়া ভাব, দৌরাত্ম্য ও দুঃসাহসের জন্য দায়ী তৎকালীন শাসন ক্ষমতার অধিকারী খলীফা ও আমীরদের নিস্ক্রিয় ও উপেক্ষার মনোভাব । শুধু তাই নয়, তাদের আচরণ ও কর্মকাণ্ডে ক্ষেত্র বিশেষে এই ভ্রান্ত গোষ্ঠী তাদের অপকর্ম চালিয়ে যাওয়ার জন্য আরো উৎসাহ পেয়েছে। সে সময় তারা যদি এদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতেন এবং আল্লাহর নির্দেশ অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতেন তাহলে এই অপকর্মের এত প্রসার ঘটতো না। পূর্বেই উল্লেখ করেছি, গিয়াছ ইবন ইবরাহীম খলীফা আল-মাহদীকে খুশী করার জন্য সহীহ হাদীছের সঙ্গে অতিরিক্ত মিথ্যা কথা জুড়ে দিল এবং খলীফা তা বুঝতে পেরেও তাকে দশহাজার দিরহাম দান করেন। আর যে কথা বর্ণিত হয়েছে, তিনি কবুতরটি যবেহ করার নির্দেশ দেন, সে বর্ণনায় কিন্তু এ কথা বুঝা যায় না যে, মিথ্যার উপলক্ষ্য সেই কবুতরটি ছিল বলে তিনি তা করেছেন। খলীফা আল-মাহদীর এ কর্মকাণ্ড সত্যিই বিস্ময়কর । যেখানে তার উচিত ছিল এই জঘন্য মিথ্যাবাদীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া এবং কবুতরটিকে মুক্ত করে দেয়া, সেখানে গবেষণাপত্র সংকলন-দুই 4% ১২৯ www.pathagar.com
— পৃষ্ঠা ১৩০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।