সুন্নাতু রাসূলিল্লাহ (সা) oil :iud Elio iis ui ll die Silly ekall dll AS sa dS JUG os Pir? OC ry “আল্লাহ ও কুরআন ছাড়া আসমান ও যমীনের মাঝখানে যা কিছু আছে সবই সৃষ্টবস্তু । আমার উন্মাতের মধ্যে এমন কিছু সম্পৃদায় আসবে যারা বলবে : কুরআন সৃষ্ট । যে এমন কথা বলবে সে মহান আল্লাহকে অস্বীকার করবে এবং সাথে সাথে তার স্ত্রী তালাক হয়ে যাবে।”*৮* ছয়. সৎকাজের প্রতি আগ্রহ থাকা সত্বেও দীন সম্পর্কে অজ্ঞতা দুনিয়া বিরাগী সূফী, সাধক ও সরল আবিদরা এ কাজে জড়িয়ে পড়েন । তারা মানুষের মধ্যে ইবাদাত-বন্দেগীর আগ্রহ ও আল্লাহ ভীতি সৃষ্টির জন্য রাসূলের নামে বহু হাদীছ বানিয়েছেন। তারা একাজকে দীনের খিদমাত মনে করেছেন। তাঁরা ধারণা করেছেন, এ কাজের দ্বারা তারা মানুষকে আল্লাহর দিকে নিয়ে গেছেন এবং তাদেরকে আল্লাহর ইবাদাত ও আনুগত্যের জন্য উৎসাহিত করেছেন। যখন সত্যিকার আলিমগণ তাদের এ কাজের প্রতিবাদ করেন এবং তাদেরকে রাসূলুল্লাহর (সা) এ বাণী স্মরণ করিয়ে দেন : jl Co sada isi liaais de DK “যে আমার উপর মিথ্যা আরোপ করে সে যেন জাহান্নামে তার স্থান খুঁজে নেয় ৷” তখন তারা বলে, আমরা তো মিথ্যা বলছি রাসূলুল্লাহর (সা) পক্ষে, বিপক্ষে নয় । এ কাজ তারা করতেন দীন সম্পর্কে অজ্ঞতা, উদাসীনতা ও তাদের প্রবৃত্তির আনুগত্যের কারণে ৷ যেমন তারা কুরআনের বিভিন্ন সূরার অতিরঞ্জিত ফজীলত বিষয়ক বহু বানোয়াট হাদীছ ছড়িয়ে দেন। তারা মনে করেন এর দ্বারা মানুষ কুরআন পাঠের প্রতি উদ্বুদ্ধ হবে। নূহ ইবন আবী মারয়াম এ জাতীয় হাদীছ বানানোর কথা নিজেই স্বীকার করেছে। এ কাজের পক্ষে সে যুক্তি দেখিয়েছে যে, মানুষ কুরআন ছেড়ে আবু হানীফার ফিকহ ও ইবন ইসহাকের মাগাযীর প্রতি যখন অতিমাত্রায় ঝুঁকে পড়ে তখন তাদেরকে কুরআন পাঠের প্রতি উদ্বুদ্ধ করণের জন্য এ কাজ করেছে । এমনিভাবে বহু আবিদ-যাহিদ ব্যক্তি বিভিন্ন দু'আ ও যিকরের গুণ-মাহাত্ম্য বিষয়ক হাদীছ বানায় । ১৮১. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-৮৭ । গবেষণাপত্র সংকলন-দুই 4% ১২৮ www.pathagar.com
— পৃষ্ঠা ১২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।