সুন্নাতু রাসূলিল্লাহ (সা) উপস্থিত করা হয় তখন সে স্বীকার করে যে, সে হালাল-হারাম বিষয়ক চারহাজার জাল হাদীছ ছড়িয়ে দিয়েছে। ইসলামের রাজনৈতিক শক্তি ও ক্ষমতা ধ্বংস করার অশুভ পরিকল্পনা নিয়ে যে এই যিন্দীকরা কাজ করছিল তা আব্বাসীয় খলীফাদের অনেকে অবহিত ছিলেন। তারা এই যিন্দীকদের শায়েস্তা করার নানাবিধ কর্মপন্থা হাতে নেন। তাদের অনেককে হত্যা, অনেককে জেল-জরিমানা ও দেশান্তরিত করেন। খলীফা আল-মাহদী তাদের সার্বিক পরিচয় ও কর্মকাণ্ড নজরদারির জন্য পৃথক একটি দফতর প্রতিষ্ঠা করেন । তাদের গোপন পরিকল্পনা অবহিত হওয়া এবং কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবি ও শিক্ষিত লোকদের মধ্য থেকে তাদের নেতৃবৃন্দকে নজরদারি করা এই দফতরের কাজ ছিল। হাদীছ জালকারী এই যিন্দীকদের মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ কয়েকজন হলো : ১। আবদুল কারীম ইবন আবিল ‘আওজা’ ৷ বসরার আমীর মুহাম্মাদ ইবন সুলাইমান ইবন ‘আলী তাকে হত্যা করেন । ২ বায়ান ইবন সাম‘আন আল-মাহদী । তাকে হত্যা করেন খালিদ ইবন ‘আবদিল্লাহ আল-কাসরী। ৩ মুহাম্মাদ ইবন সাঈদ আল-মাসলূব । খলীফা আবু জা‘ফার আল-মানসূর তাকে হত্যা করেন।*৭৭ তিন. জাতি, গোত্র, ভাষা, শহর ও ইমামের প্রতি অন্ধ ভক্তি ও পক্ষপাতিত্ব যেমন শু'ডবী তথা জাতীয়তাবাদীরা একটি হাদীছ বানায় : Jnl lls dl adi Jia ll ol “আল্লাহ যখন রেগে যান তখন আরবীতে ওহী নাযিল করেন, আর যখন সন্তুষ্ট থাকেন তখন ফারসীতে ওহী নাযিল করেন ।” ইরানী জাতীয়তাবাদীদের এই মনগড়া হাদীছের বিপরীতে মুর্খ আরবরাও হাদীছ বানায় : Jnl ses lls UL dl Jia BIA! “আল্লাহ যখন রেগে যান তখন ফারসীতে ওহী নাযিল করেন, আর যখন সন্তুষ্ট থাকেন তখন আরবীতে ওহী নাযিল করেন।” ১৭৭. প্রাগুক্ত-৮৫। গবেষণাপত্র সংকলন-দুই 4% ১২৩ www.pathagar.com
— পৃষ্ঠা ১২৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।