সুন্নাতু রাসূলিল্লাহ (সা) Me SS mS se Ll USN Sl) coll dag sin “আমি এমন একটি বিজ্ঞান সম্মত প্রমাণ খুঁজে পাওয়ার চেষ্টা করেছি যা হাদীছ জাল করার সাথে খারিজীদের সম্পৃক্ততা প্রমাণ করবে। কিন্তু আমি এমনসব বিজ্ঞান সম্মত প্রমাণ এর বিপরীতে দেখতে পেয়েছি যা তাদের প্রতি আরোপিত এসব অভিযোগ অস্বীকার করে।” কারণ খারিজীরা কবীরা গুনাহকারীদেরকে কাফির বলে জানে মিথ্যা বলা তো কবীরা গুনাহ, আর সে মিথ্যা যদি হয় আল্লাহর রাসূলের নামে তাহলে তো তা আরো মারাত্মক । মুবাররিদ বলেন :**8 EIS I DU ls LF Ll LE fT! ‘5 Alb aad “খারিজীদের সকল শ্রেণী মিথ্যাবাদী ও প্রকাশ্য পাপাচারী থেকে নিজেদের দায় মুক্তির কথা বলে ৷” এই খারিজীরা ছিল নির্ভেজাল আরব । অনারব যিনদীক ও জাতীয়তাবাদীরা তাদের রাফিজীদের ক্ষেত্রে । ইবাদাত-বন্দেগীর ক্ষেত্রে তারা ছিল ভীষণ দুঃসাহসী ও বেপরোয়া । এ ব্যাপারে তারা শী‘আদের মত “তাকিয়া” ও লুকোচুরি পছন্দ করতো না । এমন গুণ-বৈশিষ্ট্যের মানুষ ছিল তারা । তাই মিথ্যার সাথে তাদের কোন রকম সম্পর্ক ছিল না । রাসূলুল্লাহর (সা) নামে মিথ্যা বলা যদি তারা বৈধ মনে করতো তাহলে অবশ্যই তারা পরবর্তী খলীফা, আমীর-উমারা এবং স্বৈরাচারী শাসকগণ, যেমন যিয়াদ, হাজ্জাজ প্রমুখের নামেও মিথ্যা বলা সঙ্গত মতে করতো । কিন্তু ইতিহাস সাক্ষ্য দেয়, তারা প্রকাশ্যে ও মুখোমুখি তাদের বিরোধিতা করেছে, তাদের সামনে সত্য উচ্চারণ করেছে । সুতরাং তারা মিথ্যা বলবে কেন? তাই তাদের সম্পর্কে ঈমাম আবূ দাউদ (রহ) বলেন : coll om los col sl AY Jal Ao “প্রবৃত্তির অনুসারীদের মধ্যে খারিজীদের চেয়ে বেশি সত্যবাদী আর কেউ নেই ৷” ইবন তাইমিয়্যা (রহ) বলেন : ১৭৪. আল-মুবাররিদ, আল-কামিল ফিল আদাব-২/১০৬ ৷ গবেষণাপত্র সংকলন-দুই % ১২০ www.pathagar.com
— পৃষ্ঠা ১২১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।