সুন্নাতু রাসূলিল্লাহ (সা) তাদের বানানো আরেকটি হাদীছ হলো : cll - Js DLL SN mS Ls 6 ISI sls rly “যখন এক শো পয়ত্ৰিশ সন আসবে তখন তা হবে তোমার এবং তোমার সন্তান আস-সাফফাহ, মানসূর ও আল-মাহদীর জন্য । ”*2 এরপর আসে খারিজীদের কথা খারিজীরা প্রথমে হযরত ‘আলী (রা) সমর্থক ছিল, কিন্তু সিফফীন যুদ্ধে হযরত ‘আলী (রা) তাহকীম তথা শালিশী প্রস্তাব মেনে নেওয়ার পর তারা পক্ষ ত্যাগ করে। আর এ কারণে তাদের নাম হয় খারিজী ৷ হাদীছ বিশারদগণ বলেন, ইসলামী দল-উপদলগুলোর মধ্যে তুলনামূলকভাবে তারাই কম মিথ্যাবাদী । এর কারণ হলো, তারা বিশ্বাস করে কাবীরা গুনাহ অথবা যে কোন ধরনের গুনাহ করা কুফরী কাজ । তাই তারা মিথ্যা বলা এবং কোন ধরনের পাপ করা বৈধ মনে করতো না । তাকওয়া-পরহেযগারিতে তারা খুব শক্ত অবস্থানে ছিল। তা সত্বেও কোন কোন নেতা রাসূলুল্লাহর (সা) নামে মিথ্যা আরোপ করেছে বলে বর্ণিত হয়েছে । যেমন তাদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি বলেন :*৭২ LSU usi oc EEG ms SY ia ul Cos sb mili ls Sl “এই সকল হাদীছ হচ্ছে দীন । সুতরাং তোমরা লক্ষ্য রাখবে কাদের নিকট থেকে তোমরা তোমাদের দীন গ্রহণ করছো। আমরা যখন কোন কিছু চাইতাম সে বিষয়ে হাদীছ তৈরী করে নিতাম ৷” এ ধরনের আরো কিছু জাল হাদীছের সন্ধান পাওয়া যায়, তবে হাদীছ বিশারদগণ মনে করেন তা খারিজীদের প্রতি আরোপ করা সঠিক নয়। আসলে সেগুলোর প্রণয়নকারী হলো যিনদীক তথা অবিশ্বাসী ও রাফিজীরা । ড. মুস্তাফা আস-সিবাঈ বলেন :*** ১৭১. প্রাগুক্ত-৮১। ১৭২. জালাল উদ্দীন আস-সুয়ৃতী, আল-লা-লী আল-মাসমূ‘আ-২/৪৮৬ । ১৭৩. আস-সুন্নাহ্ ওয়া মাকানাতুহা-৮৩ । গবেষণাপত্র সংকলন-দুই 4% ১১৯ www.pathagar.com
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।