সুন্নাতু রাসূলিল্লাহ (সা) তারা ‘আলী (রা) ও আহলি বাইতের অতিরঞ্জিত মহত্ব ও মর্যাদা প্রতিষ্ঠাকল্পে বহু হাদীছ বানিয়েছে, সেই সাথে সাহাবায়ে কিরাম (রা), বিশেষত: আবু বাকর (রা), ‘উমার (রা) ও উঁচু স্তরের সাহাবীদের নিন্দামূলক বহু হাদীছ বানাতে ভুল করেনি । ইবন আবিল হাদীদ যিনি নিজেও একজন শী‘আ, এ জাতীয় অনেক বর্ণনা আলোচনা করে মন্তব্য করেছেন :*১৯ Alii aid AS th SA Sls i giaY ssl Jal “আমাদের সঙ্গী-সাথীদের নিকট এর কোন ভিত্তি নেই, তাদের কেউ তা প্রমাণ করতে পারেনি, হাদীছ বিশারদগণ তা বর্ণনা করেননি এবং তারা জানেনও না। এসব জিনিস কেবল শী‘আরা বর্ণনা করেছে ।” মু‘আবিয়ার (রা) নিন্দায় তারা বানিয়েছে :*৭০ sD sore ste Lyle 52, 14! “তোমরা যখন মু‘আবিয়াকে আমার মিম্বারের উপর দেখবে তখন তাকে হত্যা করবে!” এভাবে রাফিজীরা তাদের খেয়াল-খুশী মত রাসূলের (সা) নামে অসংখ্য হাদীছ তৈরী করেছে। একথা বর্ণিত হয়েছে যে, রাফিজীরা ‘আলী (রা) ও আহলি বাইতের অতিরঞ্জনমূলক মহত্ব ও মর্যাদা প্রচার ও প্রতিষ্ঠাকল্পে প্রায় তিন লক্ষ হাদীছ বানিয়েছে হয়তো এ বর্ণনায় কিছু অতিরঞ্জন থাকতে পারে, তবে এ দ্বারা প্রমাণিত হয় যে, তারা প্রচুর জাল হাদীছ ছড়িয়ে দিয়েছে। তাদের এমন দুঃসাহসী কর্মকাণ্ড দেখে একজন মুসলিম বিস্মিত না হয়ে পারে না। এসব রাফিজীর অধিকাংশ ছিল পারস্যের এবং তারা ইসলামের এক্য ছিন্ন-ভিন্ন করার গোপন মিশন নিয়ে শী‘আ মতবাদের আড়ালে কর্মতৎপর হয়! অথবা তাদের অনেকে ইসলাম গ্রহণ করলেও তাদের পূর্বের ধর্মবিশ্বাস থেকে সম্পূর্ণ মুক্ত হতে পারেনি। তাই তারা রাসূলে কারীমের (রা) প্রতি মিথ্যা আরোপ করতে কোন রকম দ্বিধা করেনি। রাফিজীদের এ কর্মতৎপরতার বিপরীতে আহলি সুন্নাতের কিছু অজ্ঞ লোকও বসে ১৬৯. শারহু নাহ্জিল বালাগা-১/১৩ । ১৭০. আস-সুন্নাহ ওয়া মাকানাতুহা-৮০। গবেষণাপত্র সংকলন-দুই 4 ১১৭ www.pathagar.com
— পৃষ্ঠা ১১৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।