সুন্নাতু রাসূলিল্লাহ (সা) পড়ে । তাদের মধ্যে এ কাজে বেশি অগ্রগামী ছিল রাফিজী সম্প্রদায় । এই রাফিজীদের সম্পর্কে একবার ইমাম মালিককে (রহ) জিজ্ঞেস করা হলে তিনি বলেন :**৫ URIS HEL Ee IA YAS Y “তাদের সাথে কথা বলবে না এবং তাদের থেকে কোন কিছু বর্ণনা করবে না। কারণ, তারা মিথ্যা বলে ৷” কাজী শুরাইক ইবন 'আবদিল্লাহ, যিনি একজন মধ্যপন্থী শী‘আ হিসেবে প্রসিদ্ধ ছিলেন, বলেন : **৬ ceil LS EL LAIN Sail ca dS oe al ssa “একমাত্র রাফিজী ছাড়া যার সাথে সাক্ষাৎ হবে তার থেকে গ্রহণ করবে । কারণ রাফিজীরা হাদীছ বানায় এবং তা দীন হিসেবে গ্রহণ করে।” হাম্মাদ ইবন সালামা বলেন, রাফিজীদের একজন প্রবীণ ধর্মীয় ব্যক্তিত্ব আমাকে বলেছেন :"১৭ Ere CE CN PEE CE EOUOCI EEC LESS “আমরা যখন একত্র হই এবং কোন জিনিস ভালো মনে করি তখন সেটাকে হাদীছ বানিয়ে নিই ।” আর রাফিজীদের সম্পর্কে ইমাম আশ-শাফিঈর (রহ) মন্তব্য পূর্বে উল্লেখ করেছি । আহলুস সুন্নাহ রাফিজীদের হাদীছ জাল করার প্রমাণ হিসেবে তাদের (২-০, £4 2এ5 5%) হাদীছটি উপস্থাপন করে। সেটির সারকথা হলো, রাসূলুল্লাহ (সা) বিদায় হজ্জ থেকে মদীনা প্রত্যাবর্তনকালে ১5 ১২2 (গাদীরে খুম) নামক স্থানে যাত্রা বিরতি করে সহযাত্রী সাহাবায়ে কিরামকে (রা) একত্র করেন এবং ‘আলীর (রা) হাত ধরে সবার সামনে দাড় করিয়ে বলেন : “এ আমার অছি (ভারপ্রাপ্ত), ভাই এবং আমার পরবর্তী খলীফা । তোমরা তার কথা শুনবে ও তার আনুগত্য করবে ।” আহ্লুস সুন্নাহ বলেন : নিঃসন্দেহে এ একটি মিথ্যা হাদীছ, রাফিজীরা এটা তৈরী করেছে। এই হাদীছে আরো আছে : ১৬৫. ইবন তায়মিয়্যা, মিনহাজ আস-সুন্নাহ্-১/১৩ । ১৬৬. প্রাগুক্ত ১৬৭. প্রাগুক্ত গবেষণাপত্র সংকলন-দুই % ১১৫ www.pathagar.com
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।