সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) অতঃপর তাবিঈদের যুগ ৷ বয়ো:জ্যেষ্ঠ তাবিঈদের যুগের চেয়ে বয়ো:কনিষ্ঠদের সময়ে জাল হাদীছের প্রচার হয়েছে বেশি । কারণ এ সময়ের দ্বিতীয় যুগের চেয়ে প্রথম যুগে মানুষের মধ্যে রাসূলুল্লাহর (সা) প্রতি সম্মানবোধ, তাকওয়া ও দীনদারী অনেক বেশি ছিল । অনুরূপভাবে এ যুগের প্রথম ভাগে রাজনৈতিক বিভক্তিও কম ছিল। সুতরাং প্রথম যুগে হাদীছ জাল করণের কারণও ছিল সীমিত । এর সঙ্গে আরো যোগ করা যায় যে, সাহাবায়ে কিরাম ও বিখ্যাত জ্যেষ্ঠ তাবিঈনের উপস্থিতিও এর পশ্চাতে কাজ করেছে । তাদের জ্ঞান, ধার্মিকতা, আদল-ইসনাফ ও সচেতনতাই এর মূল কারণ । তারা মিথ্যাবাদীদের মূলোৎপাটন করেছেন এবং তাদের সকল ষড়যন্ত্রের বীজ বেছে ফেলেছেন অথবা মিথ্যা কর্মতৎপরতাকে চিহ্নিত করেছেন। হাদীছ জাল করণের কারণসমূহ আমরা পূর্বেই উল্লেখ করেছি যে, হযরত ‘উসমানের (রা) খিলাফাতের শেষ দিকে ও হযরত ‘আলীর (রা) খিলাফাতকালে যে রাজনৈতিক বিভেদ ও বিভক্তি দেখা দেয় তা-ই ছিল হাদীছ জাল করণের প্রত্যক্ষ কারণ । একথাও উল্লেখ করেছি যে, সর্বপ্রথম এ দু:সাহসী কাজ যারা করে তারা হলো শী‘আ সম্প্রদায় । এই বানোয়াট কারবারের প্রথম সূতিকাগার হলো ইরাক । পূর্ববর্তীকালের হাদীছ বিশারদগণ এমন কথাই বলেছেন । প্রখ্যাত তাবিঈ মুহাদ্দিছ ইমাম যুহরী (রহ) বলেন :*১৪ Clos Slr emt libel to “আমাদের নিকট থেকে এক বিঘত পরিমাণ হাদীছ বেরিয়ে যায় এবং তা এক হাত লম্বা হয়ে ইরাক থেকে ফিরে আসে ৷” ইমাম মালিক (রহ) ইরাককে “_-২/1 ।১” (দারুদ দারব) বলতেন । অর্থাৎ সেখানে হাদীছ ছাচে ঢেলে নতুন করে তৈরী করে মানুষের সামনে উপস্থাপন করা হতো, যেমন দিরহাম তৈরী করে লেনদেনের জন্য মানুষের সামনে উপস্থাপন করা হয়। রাজনৈতিক বিভেদ যখন হাদীছ জাল হওযার মূল কারণ তখন জাল হাদীছের পরিধি বিস্তৃতির ক্ষেত্রে অন্যান্য কারণেরও উদ্ভব ঘটেছিল । এখানে সংক্ষেপে কয়েকটি কারণ উল্লেখ করা হলো । এক. রাজনৈতিক বিরোধ রাজনৈতিক দলগুলো কম-বেশি রাসূলুল্লাহর (সা) প্রতি মিথ্যা আরোপে জড়িয়ে ১৬৪. আস-সুন্নাহ্‌ ওয়া মাকানাতুহা-৭৯ । গবেষণাপত্র সংকলন-দুই 4% ১১৪ www.pathagar.com

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।