সুন্নাতু রাসূলিল্লাহ (সা) “আল্লাহর দুশমন, আল্লাহর হারাম (মন্ধা) কে হালাল করেছে, বাইতুল্লাহকে ধ্বং করেছে এবং আল্লাহর প্রিয় বান্দাদেরকে হত্যা করেছে ।” আরেকদিন হাজ্জাজ মসজিদে ভাষণের মধ্যে প্রখ্যাত সাহাবী ‘আবদুল্লাহ ইবন যুবাইরের (রা) সমালোচনা করতে গিয়ে বলেন, তিনি আল্লাহর কালাম (বাণী) পরিবর্তন করে ফেলেছেন শ্রোতাদের মধ্য থেকে ‘আবদুল্লাহ ইবন ‘উমার (রা) উঠে দাড়িয়ে চিৎকার করে প্রতিবাদ করলেন : nl Ys AleX Jum ol ei HL Sl OT Md oS ‘মিথ্যে কথা, আল্লাহর কালাম পরিবর্তনের ক্ষমতা ইবনুয যুবাইরের নেই, তোমারও নেই ৷’ হাজ্জাজ ধমকের সুরে বলেন, আপনি বুড়ো হয়ে বোধশোধ হারিয়ে ফেলেছেন, বসুন! ইবন ‘উমারও হুঙ্কার ছেড়ে বলেন : ‘oe 4c Hf LILI ‘ওহে, যদি আপনি আবার এমন কথা বলেন, তাহলে আমিও বলবো ।'*৬০ সাহাবায়ে কিরামের (রা) দৃঢ়তার এ ধরনের অসংখ্য দৃষ্টান্ত ইতিহাসের পৃষ্ঠায় বিধৃত হয়েছে । তাতে প্রমাণিত হয়, তারা যা সত্য বলে বিশ্বাস করতেন তাতে বিন্দুমাত্র ছাড় দিতেন না এবং তা প্রচার ও প্রতিষ্ঠায় কারো চোখ রাঙ্গানিকেও পরোয়া করতেন না৷ সত্যের সাথে তারা সকলে এমনভাবে একাকার হয়ে যান যে, আল্লাহর রাসূলের নামে মিথ্যা কোন কিছু বলবেন তা একেবারেই অসম্ভব । কারণ, এমন কাজ কেবল প্রবৃত্তির অনুসারী ও পার্থিব কোন কিছু পাওয়ার প্রত্যাশী ব্যক্তিরাই করতে পারে। আর ভীরু-কাপুরুষরাই মিথ্যা বলে । কিন্তু তারা এর কোনটিই ছিলেন না । আর এটাও তাদের জন্য অসম্ভব ছিল যে, কেউ আল্লাহ্র রাসূলের (সা) নামে মনগড়া কথা বলবে, আর তারা চুপ থাকবেন। এমন কি কেউ গভীরভাবে চিন্তা-ভাবনার পর কোন ভুল সিদ্ধান্তে উপনীত হলেও তারা সেখানে মৌনতা অবলম্বন করতেন না। মারওয়ান ইবন আল-হাকাম বলেন, আমি একবার ‘আলী ও ‘উসমানের (রা) হজ্জের সফরে মক্কা-মদীনার মাঝখানে তাদের সাথে দেখা করলাম । ‘উসমান হজ্জে তামাত্ু' (4555) তথা হজ্জ ও উমরা এক সাথে করতে নিষেধ করছেন, আর ‘আলী তা প্রত্যাখ্যান করে দুটিই এক সাথে করার জন্য জোরে জোরে তালবিয়্যা পাঠ করছেন। এ অবস্থা দেখে উসমান (রা) আলীকে বলছেন : আমি একটি ১৬০. ইমাম আয-যাহাবী, তাযকিরাতুল হুফ্ফাজ-১/৩৭, ৩৯ । গবেষণাপত্র সংকলন-দুই % ১১২ www.pathagar.com
— পৃষ্ঠা ১১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।