সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) যে কেউ আমার নামে ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলবে সে যেন জাহান্নামে তার স্থানটি খুঁজে নেয় ।” সাহাবায়ে কিরামের (রা) জীবন-ইতিহাস, তা রাসূলের (সা) জীবন কালেই হোক বা তার ওফাতের পর হোক, আমাদেরকে একথা বলে যে, তারা পূর্ণ মাত্রায় আল্লাহ ভীতির উপর অটল ছিলেন। আর এই আল্লাহ-ভীতিই তাদেরকে আল্লাহ্‌ ও রাসূলের নামে বানোয়াট কথা প্রচার করা থেকে সল্পূর্ণ দূরে রাখে । তারা শরী‘আতের বিধি-বিধানের সাথে একাত্ম হয়ে যান এবং নিজেরা যেমন তা পালন রাসূলের (সা) নিকট থেকে পেয়েছিলেন, তা থেকে বিন্দু মাত্র এদিক ওদিক হওয়া মোটেই সহ্য করতেন না। আর এ কাজে তাদের ওপর যত কঠিন বিপদ-আপদ আসতো, তারা একটুও পরোয়া করতেন না । দীন থেকে বিন্দু মাত্র বিচ্যুত হয়েছে এমন কাউকে দেখলে, তা তিনি আমীরই হোন বা হোন খলীফা, তারা কঠোরভাবে তিরস্কার করতেন তারা তিরঙ্কার, ক্ষতি, মৃত্যু কোন কিছুর ভয় করতেন না। খলীফা ‘উমার ইবন আল-খাত্তাব (রা) একদিন মসজিদে খুতবা দিচ্ছেন। এক পর্যায়ে তিনি বললেন : ওহে জনগণ! নারীদের মাহর নির্ধারণের ব্যাপারে বাড়াবাড়ি করো না। যদি অধিক মাহর আল্লাহর নিকট সম্মানজনক হতো তাহলে এ ব্যাপারে তোমাদের চেয়ে রাসূলুল্লাহই (সা) উপযুক্ত ব্যক্তি ছিলেন। সাথে সাথে এক মহিলা দাড়িয়ে গেলেন এবং সাহাবায়ে কিরামের (রা) উপস্থিতিতে ‘উমারকে (রা) লক্ষ্য করে বললেন : উমার, একটু থামুন! আল্লাহ আমাদেরকে দান করেছেন, আর আপনি তা নিষেধ করছেন? আল্লাহ কি বলেননি :*৫৮ Li ia 5G SG Vis ala SSN “এবং তাদের একজনকে অগাধ অর্থও দিয়ে থাক তবুও তা হতে কিছুই প্রতি গ্রহণ করো না” । উমার (রা) বললেন : একজন নারী ঠিক বলেছে এবং একজন পুরুষ ভুল করেছে। খলীফা আবু বাকর (রা) যাকাত দিতে অস্বীকারকারীদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিলে ‘উমার (রা) দ্বিমত পোষণ করলেন । তিনি দলীল হিসেবে রাসূলুল্লাহর (সা) এই হাদীছটি খলীফাকে শোনালেন :*৫৯ ১৫৮. সূরা আন-নিসা-২০। ১৫৯. হাদীছটি বুখারী ও মুসলিমে আবু হুরাইরা (রা) হতে বর্ণিত হয়েছে। গবেষণাপত্র সংকলন-দুই *% ১১০ www.pathagar.com

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।