সুন্নাতু রাসূলিল্লাহ (সা) জাহান্নামে যাওয়ার জন্য যেন প্রস্তুত হয়ে যায়।*৫৩ এই কঠোর সতর্কতামূলক কার্যক্রমের ফলে প্রায় ৩০-৪০ বছরের মধ্যে মনগড়া হাদীছ ছড়ানোর দ্বিতীয় কোন ঘটনা আর ঘটেনি। আমরা হিজরী ৪০ সনকে নির্ভেজাল ও পরিচ্ছন্ন সুন্নাহ এবং মিথ্যা ও জাল সুন্নাহর মধ্যে পার্থক্যকারী সীমারেখা হিসেবে চিহ্নিত করতে পারি। হযরত ‘আলী ও হযরত মু‘আবিয়ার (রা) দ্বন্ব-সংঘাতের ফলে মুসলিমদের বহু রক্ত ঝরে এবং মুসলিম উম্মাহ দৃশ্যত অনেক দল-উপদলে বিভক্ত হয়ে পড়ে ‘আলী-মু‘আবিয়ার (রা) দ্বন্দ্বে গরিষ্ঠ সংখ্যক মুসলিম আলীর (রা) পক্ষে ছিলেন । খারিজীরা ‘আলীর (রা) প্রবল সমর্থক থাকার পর এক সময় আলী-মু'আবিয়া উভয়ের ঘোরতর দুশমনে পরিণত হয়। আলীর (রা) শাহাদাতের পর উমাইয়্যা খিলাফাতকালে নবী বংশের সদস্যরা ও খারিজীদের একটি অংশ খিলাফাতে তাদের দাবী নিয়ে মাথা তুলে দাড়ায় । তারা উমাইয়্যা শাসনের বিরুদ্ধে বিদ্রোহের ঝাণ্ডা উচু করে। এভাবে রাজনৈতিক ঘটনাবলী মুসলিম এক্যকে বিভক্ত করে বিভিন্ন দল-উপদলের সৃষ্টি করে। দুঃখের বিষয় এই বিভক্তি একটা দীনী রূপ নিয়ে প্রকাশ পায় এবং পরবর্তঁতে ইসলামে বিভিন্ন ধর্মীয় চিন্তাগোষ্ঠীর উদ্ভাবনের পেছনে সক্রিয় ভূমিকা পালন করে । প্রতিটি দল-উপদলই নিজ নিজ চিন্তা ও কর্মপদ্ধতিকে কুরআন ও সুন্নাহ দ্বারা প্রতিষ্ঠিত করতে চেয়েছে। আর এটাই স্বাভাবিক যে, প্রত্যেকটি দলের পক্ষে কুরআন ও সুন্নাহর সমর্থন সংগ্রহ করা সম্ভব ছিল না। তাই কোন কোন দল কুরআন ও সুন্নাহর অপ-ব্যাখ্যার আশ্রয় নেয়, আবার অনেকে নিজেদের দাবীর সমর্থনে রাসূলুল্লাহর (সা) নামে মিথ্যা সুন্নাহ বানিয়ে নেয় । মিথ্যা আয়াত তৈরী করে আল্লাহর নামে চালিয়ে দেয়া তাদের জন্য অসম্ভব ছিল। কারণ, কুরআন তো লিখিত ও অসংখ্য হাফিজের স্মৃতিতে সংরক্ষিত ছিল এবং লক্ষ-কোটি মানুষ সব সময় তার তিলাওয়াত ও চর্চায় নিয়োজিত ছিল। তাই তারা কৃত্রিম সুন্নাহ বানানোর অপচেষ্টায় লিপ্ত হয়। এই হলো মাওদৃ‘ হাদীছের জন্ম ইতিহাস । জালকারীরা সর্বপ্রথম কোন ব্যক্তি বিশেষের গুণ-মহত্ব বিষয়ক, নেতৃবৃন্দের গুণ ও মর্যাদা বিষয়ক বহু মনগড়া হাদীছ ছড়িয়ে দেয। ইতিহাসে দেখা যায় সর্বপ্রথম এ ১৫৩. সুন্নাতে রাসূলের আইনগত মর্যাদা গ্রন্থে ‘আবদুল্লাহ ইবন ‘আদী রচিত ‘আল-কামিল ফী মা‘রিফাতিদ দু‘আফা’ ওয়াল মাতরূকীন'’ গ্রন্থের সূত্রে ঘটনাটি বর্ণিত হয়েছে। পৃ. ২৯২-২৯৩ । গবেষণাপত্র সংকলন-দুই % ১০৮ www.pathagar.com
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।