সুন্নাতু রাসূলিল্লাহ (সা) মাওদৃূ‘ বা জাল হাদীছ হাদীছ শাস্ত্রের ইতিহাসে মাওদূ“ বা জাল হাদীছের উপস্থিতি ও আলোচনা দেখা যায়। হাদীছ-বিশারদগণ সেই সব হাদীছকে মাওদৃূ* বলে চিহ্নিত করেছেন যার সনদের বর্ণনাকারীদের মধ্যে কোন এক স্তরে অন্তত একজন রাবী (বর্ণনাকারী) আছে-- যাকে মিথ্যাবাদী বলে চিহ্নিত করা হয়েছে। রাসূলে কারীম (সা) যে কথা বলেননি সে কথাকে তার নামে চালিয়ে দেওয়া মারাত্মক অপরাধমূলক কাজ, যার পরকালীন পরিণাম জাহান্নাম । রাসূল (সা) বলেন :*৫২ SC ear olen aA ass Sal “যে ইচ্ছাকৃতভাবে আমার প্রতি মিথ্যা আরোপ করলো, সে যেন জাহান্নামে তার বসার স্থানটি খুঁজে নেয় ।” রাসূলে কারীমের (সা) এসব কঠোর সতর্কবাণী থাকা সত্ত্বেও “‘মাওদৃূ* হাদীছের সূচনা হলো কিভাবে তা একটু পর্যালোচনা করা প্রয়োজন । মাওদৃূ‘ হাদীছের সূচনা হলো কখন এবং কিভাবে? হাদীছ অস্বীকারকারীরা একটি ভ্রান্ত ধারণা পোষণ করে যে, জাল হাদীছ স্বয়ং রাসূলুল্লাহর (সা) যুগে প্রকাশ পেতে শুরু করেছিল। তাদের ধারণার পেছনে যে ঘটনাটি কাজ করেছে তার রহস্য এই যে, জাহিলী যুগে এক ব্যক্তি মদীনার কোন এক গোত্রের কন্যাকে বিয়ে করতে চাচ্ছিল; কিন্তু কন্যাপক্ষ তা প্রত্যাখ্যান করেছিল । হিজরাতের পর প্রথমদিকেই এ ব্যক্তি একটি জুব্বা পরে সেই গোত্রে গিয়ে পৌছে এবং কন্যা পক্ষের নিকট গিয়ে বলে যে, রাসুলুল্লাহ (সা) নিজে আমাকে এই জুব্বা পরিয়েছেন এবং আমাকে এই গোত্রের প্রশাসক নিয়োগ করেছেন। গোত্রের লোকেরা তাকে বাহন থেকে নামিয়ে নেয় এবং গোপনে ব্যাপারটি মহানবীকে (সা) অবহিত করে। মহানবী (সা) বলেন ঃ “মিথ্যা বলেছে আল্লাহর এই দুশমন” ৷ অতঃপর তিনি এক ব্যক্তিকে নির্দেশ দিলেন, “যাও, তাকে যদি জীবস্ত পাও হত্যা কর। আর যদি মৃত পাও, তার লাশ আগুনে জ্বালিয়ে দাও ।” এই ব্যক্তি সেখানে পৌছে দেখে, সাপের কামড়ে সে মারা গেছে। অতএব নির্দেশ অনুযায়ী তার লাশ আগুনে জ্বালিয়ে দেয়া হয়। এরপর মহানবী (সা) সাধারণ্যে ঘোষণা দিতে থাকেন, যে আমার নাম নিয়ে মিথ্যা কথা বলে সে ১৫২. মাজমূ‘ ফাতাওয়া -১৮/১৬ ; মিফতাহুল জান্নাহ-৫৪। গবেষণাপত্র সংকলন-দুই 4% ১০৭ www.pathagar.com
— পৃষ্ঠা ১০৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।