সুন্নাতু রাসূলিল্লাহ (সা) আসলে সুন্নাহকে সরাসরি অস্বীকার করা এবং সহীহ সুন্নাহকে যুক্তি বিরোধী বা বুদ্ধির অগম্য বলে প্রত্যাখ্যান করা উভয়ই সমান । এতে কুরআন ব্যাখ্যার ক্ষেত্রে অধিকতর মত বিরোধের সৃষ্টি হবে এবং মুসলিম উন্মাহর বিভক্তিও বৃদ্ধি পাবে। একথাই ইবনুল ‘আব্বাসের (রা) বক্তব্যে স্পষ্ট হয়ে উঠেছে। ইবন কায়্যিম আল-জাওযী (রহ) রায় তথা যুক্তি-অভিমতের নিন্দায় সাহাবায়ে কিরামের (রা) বহু বক্তব্য বর্ণনার পর সব শেষে যে মন্তব্য করেছেন তার কিছু অংশ এখানে তুলে ধরে এ প্রসঙ্গে আমরা আমাদের বক্তব্য শেষ করছি । তিনি বলেন :*৫? Jas ml cyl oi uesolic molec, Jey col mois mem dl es mle nm dl ses His oi EE Ls 2 ny LS 2 esi om Hee le dl 2) SY ws lilo res Ls LIE Lis pl Lily Lain Aol obi sid ob Us tsn yay Ul oly olla ay Ce 032 0f IS “আবু বাকর আস-সিদ্দীক, ‘উমার ইবন আল-খাত্তাব, ‘উসমান ইবন ‘আফফান, ‘আবদুল্লাহ ইবন ‘উমার, যায়িদ ইবন ছাবিত, সাহল ইবন হুনাইফ, মু‘আয ইবন জাবাল, মু’মিনদের মামা মু'আবিয়া, আবূ মূসা আল-আশ'আরী (রা)- এ সকল সাহাবীর প্রত্যেকে রায় তথা যুক্তি ও অভিমতকে ‘ইলম তথা জ্ঞানের সীমা থেকে বের করে দেন। (অর্থাৎ তারা রায়কে জ্ঞান বলে স্বীকার করেন না) তারা এর নিন্দা করেন, এর ব্যাপারে সতর্ক করেন এবং এর উপর ভিত্তি করে কোন ফাতওয়া দিতে বারণ করেন। তাদের কেউ কখনো কোন রায় বা মতামত প্রকাশ করতে বাধ্য হলে সংগে সংগে বলে দিতেন যে, এ তার ১ বা ধারণা, দৃঢ় প্রত্যয় নয় । এ রায় তার নিজের থেকে যেমন হতে পারে, তেমনি তা হতে পারে শয়তানের থেকেও । আল্লাহ ও রাসূল (সা) এ থেকে মুক্ত ও পবিত্র ।” ১৫১. ই‘লাম আল-মুওয়াক্কি*ঈন-১/৫৬ গবেষণাপত্র সংকলন-দুই ৫ ১০৬ www.pathagar.com
— পৃষ্ঠা ১০৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।