সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) ১৫. ছোট্ট একটা আমলের জন্য বিরাট ছাওয়াব বা প্রতিদানের কথা, অথবা সামান্য একটা অপরাধের জন্য চরম শাস্তির ভাবপূর্ণ হবে না। উল্লেখিত পরিচ্ছন্ন ও শক্ত নীতিমালার ভিত্তিতে মুহাদ্দিছগণ তাদের নিকট পৌছা সুন্নাহর মতনের পরীক্ষা-নিরীক্ষা করে গ্রহণ-বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন। কেউ যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন তাহলে তাদের এই নীতিমালার শক্তি, স্বচ্ছতা, গভীরতা ও যথার্থতা মোটেই অস্বীকার করতে পারেন না । তারা কেবল উল্লেখিত নীতিমালার ভিত্তিতে মতন পরীক্ষা করেই ক্ষান্ত হননি, বরং আরো নানা মাপকাঠিতে পরীক্ষা করেছেন । যেমন : হাদীছটি মুদতারাব, শায, মু‘আল্লাল, মাকলুব, মুদরাজ ইত্যাদি দোষে দুষ্ট হবে না। এত গুরুত্ব সহকারে কঠোর পরীক্ষা-নিরীক্ষার পরও তারা বলেছেন, সনদের দিক দিয়ে হাদীছ আহাদ হলে সহীহ বলে বিবেচিত হবে না । এ কারণে তারা বলেন, আহাদীছে আহাদ দ্বারা ‘ইলমে জন্নী বা ধারণামূলক জ্ঞান অর্জিত হয় এবং তার ভিত্তিতে ‘আমল করা ওয়াজিব । নিঃসন্দেহে এ তাদের চুড়ান্ত রকমের সতর্কতামূলক পদক্ষেপ ৷ শুধুমাত্র বুদ্ধি ও যুক্তির ভিত্তিতে কি হাদীছ খৃহণ বা বর্জন করা যায়? সেই প্রাচীনকাল থেকে বর্তমানকাল পর্যন্ত অনেক বুদ্ধি ও যুক্তিবাদী মানুষ কেবল বুদ্ধি ও যুক্তির পরিপন্থী বলে মুহাদ্দিছগণের নিকট স্বীকৃত ও সহীহ বলে বিবেচিত অনেক হাদীছ অগ্রহণযোগ্য মনে করেছেন। তীরা মুসলিম উম্মাহর পরম আস্থাভাজন হাদীছ বিশারদগণের উপর আস্থা রাখতে না পারলেও নিজেদের বুদ্ধি-জ্ঞানের নির্ভুলতার উপর পূর্ণ আস্থাশীল । তাদের বুদ্ধি-জ্ঞান যে অপূর্ণ এবং তা ভুল করতে পারে, তা তারা ভুলে যান । পূর্ববর্তীকালে দার্শনিক, মু‘তাযিলা ও উদ্দেশ্যপ্রবণ লোকেরা নিজেদের মত ও পথের সমর্থন না পাওয়ায় অনেক সহীহ হাদীছ নিছক তাদের বুদ্ধির পরিপন্থী বলে বাদ দিয়েছে। একালেও তাদের অনুসারীরা বিদ্যমান । তবে সেকালের বুদ্ধিবাদীদের উপর ভর করেছিল প্রাচীন গ্রীক দর্শন ও যুক্তিবাদ, আর এ কালের বুদ্ধিবাদীদের মোহিত করেছে পাশ্চাত্য যে ভুল করেছিল, আধুনিককালের এসব চিন্তাশীল ব্যক্তিরাও একই ভুল করে চলেছে । মনে রাখতে হবে, রাসূলে কারীমের (সা) নামে যা কিছু বর্ণিত হয়েছে তা সবই হাদীছ নয়। হাজার হাজার মুহাদ্দিছ অক্লান্ত পরিশ্রম করে অত্যন্ত যৌক্তিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লক্ষ লক্ষ বর্ণনা থেকে যাচাই-বাছাই করে রাসূলুল্লাহর (সা) হাদীছ সংরক্ষণ ও সংকলন করেন তাদের যাচাই-বাছাইয়ের গবেষণাপত্র সংকলন-দুই 4% ১০২ www.pathagar.com

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।