সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসূলিল্লাহ (সা) রাবীদের বর্ণিত হাদীছ বা সুন্নাহ গ্রহণযোগ্য হওয়ার জন্য বহু সূক্ষ্ম সূক্ষ্ম শর্ত নির্ধারণ করেন। এ ক্ষেত্রে তারা যে শ্রম, সাধনা ব্যয় করেন তা অতিক্রম করা কারো পক্ষে সম্ভব নয় । তারা মতন (মূল পাঠ) পরীক্ষা-নিরীক্ষা ও সমালোচনার জন্যও কিছু নীতিমালা নির্ধারণ করেন, তার মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ কয়েকটি নিম্নরূপ : ১. হাদীছটির ভাষা এমন দুর্বল হবে না যে, তা সর্বাধিক বিশুদ্ধ ভাষীর মুখের ভাষা হওয়া অসম্ভব মনে হবে। ২. স্বাভাবিক বুদ্ধি-বিবেকের পরিপন্থী হবে না, যাতে তার ব্যাখ্যা করা অসম্ভব হয়। ৩. বিজ্ঞতা ও নৈতিকতার ক্ষেত্রে সাধারণ নিয়ম-নীতির পরিপন্থী হবে না। 8. পঞ্চ ইন্সরিয়লব্ধ জ্ঞানের পরিপন্থী হবেনা । ৫. চিকিৎসা ক্ষেত্রে স্বাভাবিকতার পরিপন্থী হবে না। ৬. এমন নোংরামি ও নিক্ষ্টতার দিকে আহ্বানমূলক হবে না, দুনিয়ার সকল মত-পথের মানুষ যা থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করে। ৭. আল্লাহ ও তার রাসূলের সিফাত বা গুণাবলীতে বিশ্বাসের মূলনীতির যৌক্তিকতার পরিপন্থী হবেনা । ৮. সৃষ্টি জগত ও মানুষের ক্ষেত্রে আল্লাহর সুন্নাহ তথা রীতি-পদ্ধতির পরিপন্থী হবেনা। ৯. এমন নির্বুদ্ধিতা ও স্থূল ভাব সম্পন্ন হবে না যা থেকে বিচক্ষণ ও বুদ্ধিমান মানুষ পরিচ্ছন্ন থাকে । ১০. কুরআন, মুতাওয়াতির সুন্নাহ, অথবা এতদুভয় থেকে উৎসারিত নিয়ম-নীতি, ইজমা‘ অথবা দীনের অবশ্যম্ভাবী জ্ঞানের পরিপন্থী হবেনা। ১১. রাসূলের (সা) যুগের প্রসিদ্ধ এতিহাসিক সত্যের পরিপন্থী হবে না । ১২. রাবী বিশেষ মত-পথে বিশ্বাসী এবং তিনি সে দিকে মানুষকে আহ্বান জানান, হাদীছটি তার সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। ১৩. অসংখ্য মানুষের সামনে সংঘটিত কোন বিষয়ের বর্ণনাকারী কেবল একজন বা দু'জন হলে হবেনা । ১৪. হাদীছটি বর্ণনার পেছনে রাবীর ব্যক্তিগত কোন স্বার্থ কাজ করেছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। গবেষণাপত্র সংকলন-দুই 4% ১০১ www.pathagar.com

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।