সুন্নাতু রাসূলিল্লাহ (সাঃ)
/ ২২৬
📝 লেখা 📖 পিডিএফ

সুন্নাতু রাসুলিল্লাহ (সা) হয়েছেন । ফলে বহু জাল হাদীছ যেমন সহীহ হাদীছের মধ্যে ঢুকে গেছে তেমনি অনেক সহীহ হাদীছ বাদও পড়েছে। এখানে আমরা একটু খতিয়ে দেখতে চাই যে, তারা যতটুকু করে গেছেন, বর্তমান যুগে তার চেয়ে বেশি কিছু করার সুযোগ আছে কি? মনে করুন, যখন কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তি সম্পর্কে আপনাকে কোন কথা বলে তখন তথ্য দানকারীর সার্বিক অবস্থা, বিশ্বস্ততা, আচার-আচরণ ইত্যাদি বিচার বিবেচনা করে আপনার মন বলবে, সে সত্যবাদী । যখন আপনি তার তথ্যে আস্থাশীল হলেন তখন আপনি সেই তথ্যের দিকে দৃষ্টি দেবেন । এবার দেখবেন যার সম্পর্কে তথ্যটি দেওয়া হয়েছে তার কথা, কাজ ও সার্বিক অবস্থা । এ অবস্থায় তার সম্পর্কে আপনি যা কিছু জানলেন তার সাথে আপনার প্রাপ্ত তথ্যটি যদি মিলে যায় তাহলে তথ্য প্রদানকারী ব্যক্তির সত্যতার ব্যাপারে আপনার কোন সন্দেহ থাকবে না । তার প্রতি আপনি আস্থাশীল হবেন। আর যদি না মেলে তাহলে তথ্যটি গ্রহণের ক্ষেত্রে অপেক্ষা করবেন তথ্য প্রদানকারীর প্রতি সন্দেহের কারণে নয়, কারণ তার সততায় আপনি আস্থাশীল; বরং তথ্যটিতেই আপনার সন্দেহ জন্েছে। সে ক্ষেত্রে হতে পারে তথ্য প্রদানকারী সন্দেহের ভিত্তিতে তথ্যটি দিয়েছেন অথবা তিনি ভুল করেছেন। তেমনিভাবে এও সঠিক হতে পারে যে, এর মধ্যে গোপন কোন রহস্য আছে যা এখন প্রকাশ পাচ্ছে না, ভবিষ্যতে হয়তো তা প্রকাশ পাবে এবং আপনি তখন সবকিছু জানতে পারবেন । এমতাবস্থায় যদি আপনি অপেক্ষায় না থেকে তথ্য প্রদানকারীকে মিথ্যাবাদী বলে সিদ্ধান্ত নেন তাহলে তা ক্রটিমুক্ত হবে না। কারণ এমন একজন তথ্য প্রদানকারীকে আপনি মিথ্যাবাদী সাব্যস্ত করলেন যাকে সত্যবাদী বলে বিশ্বাস করেন। আমাদের পূর্ববর্তী হাদীছ বিশারদগণের দৃষ্টান্ত এমনিই । তারা রাসূলুল্লাহর (সা) হাদীছ বা সুন্নাহ হিসেবে সামনে যা পেয়েছেন, তা দুটি পর্যায়ে সমালোচনা করেছেন : ১. সনদের সমালোচনা, ২. মতন তথা মূল পাঠের সমালোচনা । সনদ সমালোচনার ক্ষেত্রে তারা রাবীর (বর্ণনাকারী) ‘আদালত গুণসম্পন্ন হওয়া, পূর্ণ ধারণ ক্ষমতা ও তীক্ষ স্মরণশক্তির অধিকারী হওয়ার শর্ত করেছেন। সেই সাথে প্রত্যেক রাবী অবিচ্ছিন্নভাবে উর্ধ্বতন রাবী থেকে শুনবেন এবং এভাবে সাহাবী পর্যন্ত পৌছবে ৷ রাবীদের সমালোচনার ক্ষেত্রে তারা যে রীতি ও পদ্থা অবলম্বন করেন তা কোন চরমপস্থা বলে কেউ অভিযোগ করতে পারে না । তারা গবেষণাপত্র সংকলন-দুই 4 ১০০ www.pathagar.com

— পৃষ্ঠা ১০১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।