সুন্নাতু রাসূলিল্লাহ (সা) ব্যক্তি অনুধাবন করতে পারেন যে, এই চিন্তাধারা ও বর্ণনা তো মহানবীর (সা), কিন্তু ভাষার মধ্যে পার্থক্য আছে। এই স্বতন্ত্র বৈশিষ্ট্য হাদীছসমূহের মধ্যে কখনো পাওয়া যেত না, যদি অসংখ্য দুর্বল হাফিয এগুলো ভুল পদ্থায় নকল করে থাকতেন এবং অসংখ্য মস্তিষ্কের কার্যকারণ এগুলোকে নিজ নিজ ধ্যানধারণা ও ঝৌকপ্রবণতা অনুযায়ী চুরমার করে থাকতেন । অসংখ্য মস্তিষ্ক একত্র হয়ে একটি একইরূপ বৈশিষ্ট্যের সাহিত্য সৃষ্টি করা একেবারেই অসম্ভব । এ ব্যাপারটি কেবল ভাষা ও সাহিত্যের গণ্ডি পর্যন্তই সীমাবদ্ধ নয় । আরো সামনে অগ্রসর হয়ে পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে, দেহ ও পোশাকের পবিত্রতা ও পরিচ্ছন্নতা থেকে সন্ধি ও যুদ্ধ এবং আন্তর্জাতিক বিষয়াবলী পর্যন্ত জীবনের সার্বিক দিক ও বিভাগসমূহে এবং ঈমান-আকীদা ও নীতি-নৈতিকতা থেকে কিয়ামাতের নিদর্শনসমূহ ও আখিরাতের অবস্থা ও পরিস্থিতি পর্যন্ত সমস্ত বুদ্ধিবৃত্তিক ও বিশ্বাসগত বিষয়সমূহ সম্পৰ্কে সহীহ হাদীছসমূহ এমন এক চিন্তা ও কাৰ্য পদ্ধতি পেশ করে যা শুরু থেকে শেষ পর্যন্ত নিজস্ব একক গঠন প্রকৃতির অধিকারী এবং যার সমস্ত অংশ ও শাখার মধ্যে পুরোপুরিভাবে যুক্তি সংগত মিল রয়েছে। এতটা সুবিন্যস্ত, সুসংগঠিত ও সুসংবদ্ধ ব্যবস্থা এবং এতটা পূর্ণাঙ্গ ও অখণ্ড ব্যবস্থা অপরিহার্যরূপে একই চিন্তাধারা থেকে গড়ে উঠতে পারে, বিভিন্ন চিন্তার অধিকারী মস্তি একতাবদ্ধ হয়ে এরূপ ব্যবস্থা গঠন করতে পারে না । এটি একটি গুরুত্বপূর্ণ উপায় যার সাহায্যে শুধু জাল হাদীছই নয়, বরং সন্দেহযুক্ত হাদীছ পর্যন্ত চিহ্নিত করা সম্ভব । সনদসূত্র দেখার পূর্বেই গভীর দৃষ্টির অধিকারী কোন হাদীছ বিশেষজ্ঞ এই প্রকার কোন হাদীছের বিষয়বস্তু দেখেই পরিষ্কারভাবে অনুভব করতে পারেন যে, কুরআন মাজীদ ও সহীহ হাদীছসমূহ একত্র হয়ে ইসলামের যেই চিন্তা পদ্ধতি ও জীবন ব্যবস্থা গঠন করেছে তার মধ্যে এই বিষয়বস্তু কোনভাবেই ঠিকভাবে খাপ খায় না। কারণ এর মেজাজ প্রকৃতি পুরো জীবন ব্যবস্থার বিপরীত দৃষ্টিগোচর হচ্ছে 88 আমাদের পূর্বসূরী হাদীছ বিশেষজ্ঞদের হাদীছ যাচাই নীতিমালা বিষয়টির প্রতি আরো একটু মনোযোগ দেব এজন্য যে, বর্তমানকালে প্রায়ই একটি অভিযোগ শোনা যায়, পূর্ববর্তী মুহাদ্দিছগণ কেবলই সনদের দিকে মনোযোগী ছিলেন তারা সনদের চুলচেরা বিশ্রেষণ করে হাদীছ যাচাই বাছাই করেছেন। তারা মতন তথা মূল হাদীছ সমালোচনার দিকে মনোযোগী হতে ব্যর্থ ১৪৪. সুন্নাতে রাসূলের আইনগত মর্যাদা-৩১৯-৩২০ গবেষণাপত্র সংকলন-দুই 4% ৯৯ www.pathagar.com
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।