(কথা, কাজ ও সমর্থন) সবকিছুই বুঝিয়েছি এবং তারই কিছু তাত্ত্বিক দিক তুলে ধরেছি । কুরআন-হাদীছের আলোকে বিষয়গুলো বিশ্লেষণ করা হয়েছে। যে সকল সিদ্ধান্ত উপস্থাপন করা হয়েছে তা একেবারে নতুন নয়, বরং অতীতের সর্বজন স্বীকৃত কোন মুসলিম মনীষীর সিদ্ধান্তও হয়তো তেমন ছিল। কোথাও তথ্যসূত্ৰ উল্লেখ করা হয়েছে, কোথাও হয়তো বাদ পড়েছে। হাদীছ নিয়ে কিছু মানুষের মধ্যে বিভ্রান্তি সেই হিজরী ২য়/৩য় শতক থেকে চলে এসেছে । বর্তমানেও সে বিভ্রান্তি বিদ্যমান । সেই বিষয়ে একটু সতর্ক করাই আমার এ উদ্যোগের লক্ষ্য । পুস্তকটির পাণ্ডুলিপি বাংলাদেশ ইসলামিক সেন্টারে জমা দিলে তারা এর উপর আলোচনার জন্য একটি স্টাডি সেশনের আয়োজন করেন। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গুরুত্বপূর্ণ কয়েকটি দীনী শিক্ষা প্রতিষ্ঠানের বিশজন হাদীছ বিশারদ পাণ্ডুলিপির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং কিছু পরামর্শ দেন। তাদের সেই মূল্যবান পরামর্শের আলোকে এটি সংশোধন ও পরিমার্জন করে নেয়া হয়েছে। লেখার মান বৃদ্ধির লক্ষ্যে পাঠক-পাঠিকাদের পরামর্শ সাদরে গৃহীত হবে। আল্লাহ তা'আলা আমাদের সবাইকে তার মর্জিমত কাজ করার তাওফীক দিন। আমীন! মুহাম্মদ আবদুল মাবুদ ২৫ নভেম্বর, ২০০৭ www.pathagar.com
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.