তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

৮২ তাফসীরে তাবারী শরীফ হযরত যায়দ ইব্‌ন ছাবিত (রা.) হতে বর্ণিত, উক্ত হাদীসের উপর কোন প্রকার সন্দেহ করা যায় না! তারপর মহান আল্লাহূর বাণী 4% -এর অর্থ মৃতের পিতা-মাতা; LS sl "5, অৰ্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি হতে তার উত্তরাধিকারী পিতা-মাতা প্রত্যেকের জন্য € এক যষ্ঠাংশ । উভয়ে সমান সমান এক ষষ্ঠাংশ করে পাবে তাদের দুইজনের কেউ এক ষষ্ঠাংশের অধিক পাবে না। এ, 5 ১! অর্থাৎ এক ষষ্ঠাংশ তখন পাবে, যখন মৃত ব্যক্তি তার পিতা-মাতার সাথে কোন সন্তান ছেড়ে যাবে, সে সন্তান ছেলে হোক বা কন্যা হোক এবং একজন হোক বা একাধিক । যদি প্রশ্ন করা হয় মৃতের পিতা-মাতার অংশ সম্পর্কে যদি উপরোক্ত ব্যাখ্যা মুতাবিক হয়। তবে তাতে অনিবার্য রূপে সাব্যস্ত হয়ে যায় যে, মৃত ব্যক্তির এক কন্যা সন্তান থাকাবস্থায় তার জীবিত পিতা তার পুত্র সন্তানের পরিত্যক্ত সম্পত্তির এক ষষ্ঠাংশের অধিক আর কিছুতেই পাবে না, অথচ এটা সর্বজন স্বীকৃত মতের খেলাফ বা বিপরীত । তা হলে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তি হতে কন্যা তার অংশ নিয়ে যাওয়ার পর বাকী অবশিষ্টাংশ কে পাবে? অথচ সর্বজন স্বীকৃত মতে মৃত ব্যক্তির কন্যা তার অংশ নিয়ে যাওয়ার পর বাকী সব সম্পত্তি তার পিতারঃ জবাবে বলা যায়, ঘটনা তুমি যা মনে করেছ, তা নয় মৃত ব্যক্তির সন্তান ছেলে হোক বা মেয়ে হোক, একজন হোক বা একাধিক হোক, থাকাবস্থায় তার পিতা-মাতা প্রত্যেকেই তার পরিত্যক্ত সম্পত্তির যে এক ষষ্ঠাংশ করে পাবেন, তা স্বয়ং আল্লাহ্‌ তা'আলার তরফ হতেই তাদের নির্ধারিত অংশ । এরপর এক কন্যা সন্তান তার অর্ধাংশ'নিয়ে যাওয়ার পর সে কন্যা ও তার পিতা ব্যতীত আর কোন উত্তরাধিকারী না থাকা অবস্থায় তাকে বাকী অবশিষ্টাংশ অতিরিক্ত ভাবে দেওয়ার বিধান রয়েছে। পরে দ্বিতীয়বার পিতাকে অতিরিক্ত যে অংশ দেওয়ার বিধান রয়েছে, তা মৃত ব্যক্তির নিকটবর্তী আছাবা হিসাবে। কেননা, উত্তরাধিকার সূত্রে অংশসমূহ বন্টনের পর, যে অংশ বাকী থাকবে, তা মৃত ব্যক্তির নিকটবর্তী আছাবাহ্‌। রাসূলুল্লাহ্‌ "সাল্লাল্লাহু আলায়হি, ওয়া সাল্লাম এর মুবারক যবানের নির্দেশ অনুযায়ী ‘তা প্রাপ্য । যখন মৃত ছেলের কোন ছেলে সন্তান না থাকবে, তখন সে ছেলের নিকটবর্তী আছাবা হিসাবে পরিগণিত হবে পিতা । মহান আল্লাহ্‌ ইরশাদ করেন £$ Sl C56 0h Ey Hd CH 0° ‘সে নিঃসন্তান হলে এবং পিতা-মাতাই তার উত্তরাধিকারী হলে, তার মাতার জন্য এক তৃতীয়াংশ ৷” ইমাম আবূ জা‘ফর ইবৃন জারীর তাবারী (র.) আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, আল্লাহ্‌ পাকের বাণী 9 50 ob -এর অর্থ মৃত ব্যক্তির যদি কোন সন্তান না থাকে ১:1 8% পিতা-মাতাই তার উত্তরাধিকারী হলে-৬%/ <4 - তার মাতার জন্য এক তৃতীয়াংশ । অর্থাৎ তার পরিত্যক্ত সম্পত্তি যা সে মৃত্যুকালে পেছনে ছেড়ে যাবে, তা সে সমুদয় সম্পত্তির এক তৃতীয়াংশ তার মাতার জন্য। যদি কেউ প্রশ্ন করে। এ অবস্থায় বাকী দুই তৃতীয়াংশ কার জন্য বা কে পাবে? জবাবে বলা হবে মৃত্যু ব্যক্তির পিতার জন্য ৷ Wwww.almodina.com

— পৃষ্ঠা ৯৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।