a তাফসীরে তাবারী শরীফ ইমাম আবু জা‘ফর ইবৃন জারীর তাবারী (র.) উক্ত আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, আল্লাহ্ পাক ইরশাদ করেন- তোমাদের প্রতিপালক তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে, যদি তোমাদের মধ্যে হতে কেউ মারা যাওয়ার সময় সে তার ছেলে ও মেয়ে সন্তানদেরকে পেছনে ছেড়ে যায়, তবে তার সমস্ত পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে তার ছেলেমেয়েগণ । তবে পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী যখন তারা ব্যতীত আর কেউ না থাকে, তখন তারা সমস্ত পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারী হবে। চাই তার সন্তান বালেগ বা নাবালেগ এবং কন্যা হোক সমস্ত সম্পত্তির মধ্যে এক ছেলের অংশ দুই কন্যার অংশের সমান হবে। ইমাম আবূ জা‘ফর ইবৃন জারীর তাবারী (র.) বলেন, বর্ণিত আছে যে, কোন ব্যক্তি উত্তরাধিকারী রেখে মারা গেলে, তার পরিত্যক্ত সম্পত্তির হুকুম ও বিধান সম্পর্কিত স্পষ্ট বর্ণনা দিয়ে আল্লাহ্ তা'আলা রাসূলুল্লাহ্ (সা.)-এর প্রতি এ আয়াত নাযিল করেন। কেননা, জাহিলিয়াতের যুগের লোকেরা কোন লোক মারা যাওয়ার পর তার পরিত্যক্ত সম্পত্তি মৃত ব্যক্তির উত্তরাধিকারিগণকে বন্টন করে দিত না। বিশেষ করে যারা শত্ুর মুকাবিলা করতে পারত না এবং যুদ্ধে অংশ গ্রহণ করে যারা বিপক্ষের মুকাবিলা করতে পারত না, যেমন মৃত ব্যক্তির কম বয়সী সন্তান এবং স্ত্রীগণ, মৃত ব্যক্তির সন্তানদেরকে বাদ দিয়ে যারা যুদ্ধ করার উপযোগী হত তাদেরকেই তার পরিত্যক্ত সম্পত্তি বন্টন করে দিত । এরূপ অন্যায় ও অবিচার উচ্ছেদ করার লক্ষ্যে মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির উত্তরাধিকারিগণ যাতে প্রত্যেকেই নিজ নিজ অংশ পেয়ে যায়, সে জন্য আল্লাহ্ তা'আলা এ আয়াতের মধ্যে এবং এ সূরার শেযাংশে প্রত্যেকের অংশ নির্দিষ্ট করে দিয়েছেন মৃত ব্যক্তির সন্তান শিশু হোক, বয়স্ক হোক, ছেলে হোক, মেয়ে হোক তার প্রত্যেকেই তাদের পিতার সম্পত্তির উত্তরাধিকারী হবে। অন্য কোন উত্তরাধিকারী যদি না থাকে, তাহলে এক ছেলের অংশ দুই মেয়ের অংশের সমান । যারা এমত পোষণ করেন ৪ OO ৮৭২৫, ইমাম সু্দী (র.) হতে বর্ণিত, ভিনি 8 E28 8 9 hs ey -আয়াতাংশের ব্যাখ্যায় বলেছেন, জাহিলিয়াত যুগের লোকেরা নারীদেরকে এবং অপ্রাপ্ত-বয়ঙ্ক ছেলেদেরকে মৃত ব্যক্তির সম্পত্তির ওয়ারিস করতো না । যে ছেলে সন্তানের যুদ্ধ করার ক্ষমতা থাকত, সে ছেলেই পিতার সম্পত্তির ওয়ারিস হতো । কবি হাসান (র.)-এর ভাই আবদুর রহমান মৃত্যুকালে উন্মু কুজ্জা নামী এক স্ত্রী এবং তার পাঁচ বোনকে পেছনে ছেড়ে যায়। আবদুর রহমান মারা যাওয়ার পরেই প্রথা অনুযায়ী অন্য ওয়ারিশগণ তার পরিত্যক্ত সম্পত্তি নিবার জন্য এসে উপস্থিত হয়। তা দেখে উম্মু কুজ্জা রাসূলুল্লাহ্ (সা.)-এর খিদমতে এসে অভিযোগ পেশ করার পর মহান আল্লাহ্ পাক এ আয়াত নাযিল করেন 5৫ ০0 95 0 &% 4 OE GF LS I ob Wwww.almodina.com
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।