তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

৬৮ তাফসীরে তাবারী শরীয় উপস্থিত হয়ে তাদের অংশ নিয়ে যাবে। দ্বিতীয় প্রকার ৪ উত্তরাধিকারিগণ পুরুষ হলে তারা উপস্থিত হয়ে প্রাপ্য অংশ হিসাবে বন্টন করবে। আর তাদের কর্তব্য হল আয়াতে বর্ণিত ব্যক্তিবর্গের জন্য কিছু দেওয়া ৷ তৃতীয় ৪ উত্তরাধিকারী অপ্রাপ্ত বয়স্ক হলে তার অভিভাবক তার দায়িত্‌ গ্রহণ করবে আর যেসব আত্মীয় উপস্থিত থাকবে, তাদেরকে বলে দেবে, তোমাদের প্রাপ্য ঠিকই থাকবে এক তোমাদের আত্মীয়তাও ঠিক থাকবে । সম্পত্তির মধ্যে আমার কোন অংশ থাকলে আমি তোমাদেরকে কিছু দিতাম ৷ কিন্তু তারা অপ্রপ্ত-বয়ঙ্ক হওয়ায় তাদের সম্পত্তি হতে কিছু দেওয়া যায় না, তবে তারা বয়স্ক হলে যখন তারা তোমাদের হক সম্পর্কে জ্ঞাত হবে বা বুঝতে পারবে এটাই হল ৫% % অৰ্থাৎ ভাল ব্যবহার । ৮৭০৩. সাঈদ (র.) হতে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন, উত্তরাধিকারী যি (সম্পত্তি) বন্টন কালে উপস্থিত থাকে, যে মালামাল বন্টনযোগ্য নয়, যেমন- থালা-বাসন ইত্যাদি। তাহলে তাদেরকে সামান্য কিছু প্রদান করবে। আর যদি মৃত ব্যক্তির উত্তরাধিকারী ইয়াতীম হয় তাহলে তাদের সাথে ভাল ব্যবহার করবে। অন্যান্য তাফসীরকারগণ বলেন, উত্তরাধিকারী প্রাপ্ত-বয়ঙ্ক হোক অথবা অপ্রাপ্ত-বয়স্ক তার প্রাপ্ত সম্পদ থেকে আত্মীয়-স্বজন, ইয়াতীম, মিসকীনকে দেওয়া ওয়াজিব । যদি উত্তরাধিকারী প্রাপ্ত-বয়ন্ক হয়, তবে সে নিজেই বন্টনের সময় তাদেরকে কিছু দান করবে। যদি অপ্রাপ্ত-বয়ঙ্ক হয়, তবে তা তার অভিভাবকের দায়িত্ব থাকবে। যীরা এমত পোষণ করেন $ ৮৭০৪. উবায়দা (র.) থেকে বর্ণিত, তিনি একবার ওসীয়াতকৃত সম্পত্তির অভিভাবক হন। তারপর তিনি আলোচ্য আয়াতের আলোকে একটি বকরীর জন্য আদেশ করেন এবং যবাই করে: খাদ্যের ব্যবস্থা করে তা উপস্থিত সকলকে খেতে দেন এবং বলেন- যদি এ আয়াত না হত, তবে: তার আয়োজন আমার সম্পত্তি থেকেই করতে হত । উবায়দা (র.) বলেন, হাসান (র.) বলেছেন, আলোচ্য আয়াতের হুকম মানসূখ হয়নি । তারা উপস্থিত থাকত, তারপর তাদেরকে কিছু জিনিষপত্র এবং মৃত ব্যক্তির পুরানো কাপড় দান করা হত৷ ইউনুস (র.) বলেছেন, মুহাম্মদ ইবন সীরীন (র.)' একবার ওসীয়াতকৃত সম্পত্তির দায়িত্ব গহণ করেন। অথবা (বর্ণনায় সন্দেহ) ইয়াতীমদ্রে' অভিভাবক হন । তারপর তিনি একটি বকরীর ব্যবস্থা করে তা যবাই করে খানা তৈয়ার করেন এবং উপস্থিত সকলকে খেতে দেন যেমন- উবায়দা (র.) করেছিলেন। : ৮৭০৫. মুহাম্মদ (র.) হতে বর্ণিত, উবায়দা (র.) ইয়াতীমদের সম্পত্তি বন্টন করেন। বন্টনের পর তিনি তাদের অর্থে একটি বকরী ও খাদ্য ক্রয় করে খানার ব্যবস্থা করে এসকলকে খেতে দেন! Wwww.almodina.com

— পৃষ্ঠা ৮৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।