তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

৫৪ তাফসীরে তাবারী শরীফ সম্পদ আছে। একথা বলে সে তা হতে নিজে ভোগ করার জন্য তাঁর নিকট অনুমতি চাইল । হযরত ইব্‌ন আব্বাস (রা.) তাকে বললেন- যদি তুমি তাদের বিক্ষিপ্ত উটগুলো তালাশ করে আন, সেগুলোর খড়-পানির ব্যবস্থা সঠিকভাবে কর, কোন রোগ দেখা দিলে তার চিকিৎসা কর; পানির হাউসগুলো ঠিক রাখ; সর্বোপরি রক্ষণাবেক্ষণ যদি ঠিক মত কর, তবে তুমি তাদের উটের দুধ পান করতে পার। ৮৬৩২. কাসিম ইবন মুহাম্মদ (র.) হতে বর্ণিত, তিনি বলেন, একবার একজন গ্রাম্য লোক হযরত ইবন আব্বাস (রা.)-এর নিকট এসে বলেন- আমার তত্বাবধানে কয়েকজন ইয়াতভ্মী আছে। তাদের উট আছে, আমারও উট আছে। আমি আমার উটের সমস্ত দুধ যারা গরীব এবং যাদের উট নেই তাদেরকে দান করি । এখন আমার জন্য কি ইয়াতীমের উটের দুধ পান করা বৈধ হবে? তিনি বলেন, যদি তুমি তাদের বিক্ষিপ্ত উটগুলো তালাশ করে আন, সেগুলোর খড়কুটার (খাদ্যের) ব্যবস্থা কর, পানির ইন্দিরা ঠিক করে রাখ এবং উটগুলোকে পানি পান করাও, তবে বিনা দ্বিধায় তাদের উটের দুধ পান করতে পার । তবে এতে শর্ত হল তাদের যেন কোন ক্ষতি না হয়। ৮৬৩৩. মুছান্না (র.) হতে বর্ণিত, তিনি " 4৪১১/৬৮ 45 1/43 5 ১২১" -এর ব্যাখ্যায় বলেন, ইয়াতীমের ধন-সম্পদ হৃতে তার তত্ত্বব্ধানকারী অভিভাবক দুধ ও খেজুর, যা ইয়াতীমের প্রয়োজনের অতিরিক্ত হবে। তা ভোগ করতে পারবে। ৮৬৩৪. ইবনুল মুছান্ন (র.) হতে বর্ণিত, তিনি বলেন, ইয়াতীমের সম্পদ তত্তবাবধানকারী অভিভাবক ইয়াতীমের সম্পদ তদারকী ও নিয়ন্ত্রণ করার ফলে সে তার পশুর দুধ ও খেজুর খেতে পারবে। কিন্তু কোন সম্পদ ভোগ করতে পারবে না । তিনি আমাকে বললেন, তুমি কি লক্ষ্য করে দেখনা? আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেছেন "4051 441 ০5/5156 '-তোমরা যখন তাদেরকে তাদের সম্পদ সমর্পণ করবে। ৮৬৩৫. আবু কুরায়ব (র.) হতে বর্ণিত, তিনি বলেন, ইয়াতীমের অভিভাবকের উদ্দেশ্যে বলতে শুনেছেন যে তার সম্পদ তদারকী ও নিয়ন্ত্রণ করার ফলে তার পশুর দুধ ও খেজুর হতে খেতে পারবে, ইয়াতীমের ওলীকে এ অনুমতি প্রদান করা হয়েছে। কিন্তু স্বর্ণ-রৌপ্য হুবহু ফেরত দিতে হবে । তারপর তিনি 41051 5 5% (58 -আয়াতাংশৃটি তিলাওয়াত করেন, আর বলেন, তাকে ফেরতও দেয়া কর্তব্য । ৮৬৩৬. হাসান (র.) হতে বর্ণিত, তিনি বলেন, তখন তাদের সম্পদ ছিল খেজুর এবং গৃহপালিত পশু, তাই তাদেরকে অনুমতি দেওয়া হয়েছে যে, তাদের মধ্যে যদি কারো বিশেষ প্রয়োজন হয়, তবে তা থেকেও গ্রহণ করতে পারবে। ৮৬৩৭. শা'বী (র.) হতে বর্ণিত, তিনি " ৮ 4৬6 1,33 5 5২১" -এর ব্যাখ্যায় বলেন, অভিভাবক যদি অভাবগ্রস্ত হয়, তবে সে ইয়াতীমের সম্পদ খেজুর খেতে পারবে, দুধ পান করতে পারবে এবং দুধ দোহন করে নিতে পারবে। Wwww.almodina.com

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।