তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

প্রকাশকের কথা আলহামদুলিল্লাহ্‌ আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে তাফসীরে তাবারী শরীফের বাংলা তরজমার সপ্তম খণ্ড প্রকাশিত হল। কুরআন মজীদের ভাষা আরবী । তাই এর অর্থ, মর্ম ও ব্যাখ্যা জানার জন্য যুগে. যুগে নানা ভাষায় কুরআন মজীদের অনুবাদ ও ভাষ্য রচিত হয়েছে। ভাষ্য রচনার ক্ষেত্রে যে সমস্ত তাফসীর গ্রন্থকে মৌলিক, প্রামাণ্য ও প্রাচীন হিসাবে গণ্য করা হয় তাফসীরে তাবারী শরীফ তার মধ্যে অন্যতম ৷ এ তাফসীরের রচয়িতা আল্লামা আবূ জাফর মুহাম্মদ ইব্‌ন জারীর তাবারী রহমাতুল্লাহি আলায়হি (জন : ৮৩৯ খৃস্টাব্দ - ২২৫ হিজরী, মৃত্যু : ৯২৩ খৃস্টাব্দ - ৩১০ হিজরী) ৷ কুরআন মজীদের ভাষ্য রচনা করতে গিয়ে প্রয়োজনীয় যত তথ্য ও তত্ব পাওয়া গিয়েছে তা তিনি এতে সন্নিবেশিত করেছেন। ফলে এই তাফসীরখানা হয়ে উঠেছে একটি প্রামাণ্য ও মৌলিক তাফসীর, যা পরবর্তী মুফাসসিরগণের নিকট তাফসীর প্রণয়নের ক্ষেত্রে নির্ভরযোগ্য সহায়ক গ্রন্থ হিসাবে বিবেচিত হয়ে আসছে । এই তাফসীরখানা তাফসীরে তাবারী শরীফ নামে সমধিক পরিচিত হলেও এর আসল নাম : “আল-জামিউল বায়ান ফী তাফসীরিল কুরআন ৷” পাশ্চাত্য দুনিয়ার পণ্ডিত মহলে এঁতিহাসিক এবং সমালোচনামূলক গবেষণার জন্য এই তাফসীরখানা বিশেষভাবে সমাদৃত । আমরা প্রায় সাড়ে এগার শ’ বছরের প্রাচীন এই জগতবিখ্যাত তাফসীর গ্রস্থখানির বাংলা তরজমা প্রকাশ করার সুযোগ পাওয়ায় আল্লাহ্‌ তা‘আলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি । ইনশাআল্লাহ্‌ আমরা ক্রমান্বয়ে তাফসীরে তাবারী শরীফের প্রত্যেকটি খণ্ডের তরজমা প্রকাশ করব । ----তাফসীরে তাবারীর শ্রদ্ধেয় অনুবাদক ও সম্পাদকগণের নিকট আমরা কৃতজ্ঞ । সেই সংগে এই খণ্ডখানি প্রকাশে যারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি । আমরা সর্বাত্মক চেষ্টা করছি নির্ভুলভাবে এই পবিত্র গ্রন্থখানা প্রকাশ করতে । তবুও এতে যদি কোনরূপ ভুলত্রাপ্তি কোন পাঠকের নজরে পড়ে, মেহেরবানী করে তা আমাদের জানালে পরবর্তী সংস্করণে সংশোধন করে দেয়া হবে ইনশাআল্লাহ্‌ ৷ আল্লাহ্‌ তা'আলা আমাদের সবাইকে কুরআন মজীদের শিক্ষা গ্রহণ করে সে অনুযায়ী আমল করার তাওফীক দিন আমীন! ইয়া রাব্বাল আলামীন! মুহাম্মদ লুতফুল হক পরিচালক Wwww.almodina.com

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।