তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

৫২ তাফসীরে তাবারী শরীফ ৮৬১৬. মুজাহিদ (র.) হতে অপর সূত্রে আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বর্ণিত । ইয়াতীমের যে সম্পদ তার অভিভাবক গ্রহণ করবে, তা কর্জে পরিণত হবে। সে তার সম্পদ হতে যা নিজের জন্য গ্রহণ করবে, সে স্বচ্ছলতা লাভ করলেই তা পরিশোধ করতে হবে। ৮৬১৭. আবুল আলীয়া (র.) হতে বর্ণিত, 44,40৮ (5 -এর ব্যাখ্যায় তিনি বলেছেন, যা ভোণ করবে তা কর্জ হিসাবে পরিগণিত । বর্ণনাকারী বলেন, আবুল আলীয়া আমাকে বলেছেন, or aint pir St £9 “তুমি আল্লাহ্র এ বাণীর প্রতি খেয়াল কর না? ৮৬১৮. আৰু ওয়ায়েল (র.) হতে অনুরূপ বর্ণনা রয়েছে। ৮৬১৯. সাঈদ ইবৃন জুবায়র (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, যখন কোন অভিভাবক অভাবগ্রস্ত হয় এবং তার কোন উপায়ও যখন থাকে না, এমতাবস্থায় ইয়াতীমের সম্পদ হতে (প্রয়োজন পরিমাণে) গ্রহণ করবে এবং তা লিখে রাখবে । এরপর অবস্থা ভাল হলে, তা পরিশোধ করতে হবে। স্বচ্ছলতা লাভের পূর্বে যদি তার মৃত্যুর সময় উপস্থিত হয়ে যায়, তখনই ইয়াতীমকে ডাকবে এবং হালাল করিয়ে নেবে। ৮৬২০. মুজাহিদ (র.) হতে বর্ণিত, al IU [75% 5 5২, মহান আল্লাহ্‌র এ বাণীর ব্যাখ্যায় তিনি বলেন, যে ব্যক্তি অভাবগ্রস্ত, সে যেন প্রয়োজনমত ইয়াতীমের সম্পদ থেকে গ্রহণ করতে পারে। আর প্রয়োজনমত যা গ্রহণ করল, ত তা পরিশোধ করতে হবেনা। উল্লেখ্য Axl “4% -এর অর্থ সংগত পরিমাণে ভোগ করা । এ সম্পর্কে বিজ্ঞ ব্যাখ্যাকারগণ একাধিক মত পোষণ করেন। কেউ কেউ বলেছেন, ইয়াতীমের খাদ্য দ্রব্য হতে সে নিজের হাত দ্বারা খেয়ে মেবে। তার সম্পদ হতে পরিধেয় গ্রহণ করতে পারবেনা । যারা এমত পোষণ করেন ৪ ৮৬২১. হ্যরত ইবৃন আব্বাস (রা.) হতে ০৬ 6 3% 5৫ 5২, -এ আয়াতের ব্যাখ্যা শ্রবণকারী সুদ্দী (র.)-কে অবহিত করেছেন যে, ইয়াতীমের অভাবগ্রস্ত অভিভাবক ইয়াতীমের খাদ্য হতে আংগুলের অথভাগ দ্বারা খেতে পারবে। ৮৬২২. ইব্‌ন আব্বাস (রা.) হতে অন্য সূত্রে অনুরূপ একটি হাদীস বর্ণিত আছে। buono সুন্দী (র.) হতে বর্ণিত, ft Yel [3k OE Gay LIAL Sk CE cay -র ব্যাখ্যায় তিনি বলেন, ইয়াতীমের অর্থ-সম্পদ রক্ষণাবেক্ষণকারী অভিভাবক যদি স্বচ্ছন্দ হয়, তাহলে সে যেন ইয়াতীমের খাদ্য ভক্ষণ করা থেকে নিবৃত্ত থাকে । আর ইয়াতীমের অভিভাবক যদি অভাবগ্রস্ত হয়, তবে সে যেন ইয়াতীমের সাথে খাদ্য খেয়ে নেয়। খাদ্য গ্রহণে সে যেন কোনরূপ অপচয় না করে এবং ইয়াতীমের সম্পদ থেকে পোশাক পরিধান করে। Wwww.almodina.com

— পৃষ্ঠা ৬৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।