তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

8৮ তাফসীরে তাবারী শরীফ এর ব্যাখ্যা ৪ ইমাম আৰু জাফর মুহাম্মদ ইবৃন জারীর তাবারী (র.)-এর ব্যাখ্যায় বলেন, আল্লাহ্‌ তা'আলা এ আয়াতাংশে ইয়াতীমদের অর্থ-সম্পদ তত্ত্বাবধানকারিগণকে সম্বোধন করেছেন। আল্লাহ্‌ তা‘আল৷ তাদেরকে বলেন, যখন তোমাদের ইয়াতীমগণ বালেগ হবে, তখন যদি তোমরা তাদেরকে সম্যক জ্ঞানসম্পন্ন এবং তাদের অর্থ-সম্পদ রক্ষণাবেক্ষণে যোগ্য দেখতে পাও, তবে তাদের অর্থ-সম্পদ তাদের নিকট ফিরিয়ে দেবে। তাদের কোন অর্থ-সম্পদ আটক করে রাখবে না। আল্লাহ্‌ ইরশাদ করেছেন 6/41 ১৫৮ ১6 -অন্যায়ভাবে তা খেয়ে ফেলবে না অর্থাৎ আল্লাহ্‌ তা'আলা তোমার জন্য যা বৈধ করেছেন, তা ব্যতীত তাদের সম্পদ হতে কিছুই অন্যায়ভাবে নিজের জন্য খরচ করবে ন৷। যেমন বর্ণিত আছে ৪ ৮৫৮৮. কাতাদা (র.) ও হাসান (র.) হতে বর্ণিত, তিনি Gr KG Ys - -এর উদ্ধৃতি দিয়ে বলেন- তাদের ধন-সম্পদ থেকে অন্যায়ভাবে অতিরিক্ত কোন খরচ করবে না । f ৮৫৮৯. ইমাম সুদ্দী (র.) হতে বর্ণিত, তিনি /4! ১৬ ১; -এর ব্যাখ্যায় বলেছেন- (তাদের সম্পদ হতে) খাওয়া-দাওয়ায় অতিরিক্ত কিছু খরচ করবে না। 5/১! -এর প্রকৃত অর্থ, বৈধ সীমা লংঘন করে অবৈধ কাজ করা। এ সীমা লংঘন কোন কোন সময় প্রয়োজনের অতিরিক্ত খরচ করে, আবার কোন কোন সময় প্রয়োজন অনুপাতে না করেও হতে পারে। আল্লাহ্‌ তা‘আলার বাণী 11, 1,19 -এর ব্যাখ্যা ৪ ইমাম আবূ জা‘ফর ইব্‌ন জারীর তাবারী (70) নেদ, আল্লাহ্‌ তা'আলার বাণী 11% -শব্দের অর্থ তাড়াতাড়ি । বক্তার বক্তব্য (১৬১ 5১১৫২১। 144 ৩০১৬ হতে ১1%; ক্রিয়া মূল । অর্থাৎ আল্নাহ্‌ তা'আলা ইয়াতীমগণের ধন-সম্পদের অভিভাবকদেরকে সম্বোধন করে ইরশাদ করেন, অন্যায়ভাবে তাদের অর্থ-সম্পদ তোমরা খেয়ে ফেলো না। অর্থাৎ ইয়াতীমরা প্রাপ্ত বয়স্ক হলে এবং ভাল-মন্দ বুঝলে তাদের অর্থ-সম্পদ তাদের হাতে অর্পণ করা তোমাদের উপর কর্তব্য ৷ তারা প্রাপ্তবয়স্ক হয়ে যাওয়ার ভয়ে তোমরা তাদের সম্পদ অন্যায়ভাবে ভোগ করার জন্য তাড়াহুড়ো করো না । যেমন" বৰ্ণিত আছে ৪ ৮৫৯০. ইব্‌ন আব্বাস (রা.) হতে বর্ণিত, তিনি 1/43/44 -এর ব্যাখ্যায় বলেছেন, ইয়াতীম প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে, এ ভয়ে তাড়াতাড়ি তার সম্পদ গ্রাস করে ফেলা, যাতে তার মধ্যে এবং তার সম্পদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়ে যায়। ৮৫৯১. কাতাদা (র.) ও হাসান (র.) হতে বর্ণিত, যারা 14) G০ KG Y -এর ব্যাখ্যায় বলেছেন, তোমরা তাতে অন্যায়ভাবে অতিরিক্ত কিছু করবে না এবং তাড়াতাড়ি করবে না। ৮৫৯২. ইমাম সুদ্দী (র.) হতে বর্ণিত, তিনি 1(/% -শব্দের ব্যাখ্যায় বলেছেন- তারা বড় হয়ে তাদের সমস্ত সম্পদ নিয়ে যাবে, সে ভয়ে অন্যায়ভাবে তাদের সম্পদ তাড়াতাড়ি খেয়ে ফেলো না। ! Wwww.almodina.com

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।