তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

মহাপরিচালকের কথা কুরআনুল করীম আল্লাহ্‌ তা'আলার পবিত্র কালাম । কুরআন মজীদের অন্তর্নিহিত বাণী, শিক্ষা ও দর্শন সম্যকভাবে উপলব্ধি ও হৃদয়ংগম করার উদ্দেশ্যে ইসলামের প্রাথমিক যুগেই এর তাফসীর বা ব্যাখ্যা- বিশ্লেষণ প্রক্রিয়া সূচিত হয়। প্রাচীন তাফসীরগুলোর মধ্যে ‘আল-জামিউল বায়ান ফী তাফসীরিল কুরআন’ কিতাবখানি তাফসীরে তাবারী শরীফ নামে বিখ্যাত । এই তাফসীরখানি রচনা করেছেন আল্লামা আবূ জাফর মুহাম্মদ ইব্‌ন জারীর তাবারী (র.) ৷ কুরআন মজীদের ব্যাখ্যা সঠিক ও সুষ্ঠুভাবে উপলব্ধি করার নিমিত্ত এই কিতাবখানি অন্যতম প্রধান মৌলিক সূত্ররূপে বিবেচিত হয় । মূল কিতাবখানি ত্রিশ খণ্ডে সমাপ্ত । আরবী ভাষায় রচিত এই গুরুত্বপূর্ণ তাফসীর বাংলা ভাষায় অনুবাদ ও প্রকাশনার জন্য ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ -এর একটি প্রকল্প মাধ্যমে দেশের কতিপয় প্রখ্যাত আলিম ও মুফাস্সির সমন্বয়ে একটি পরিষদ গঠিত হয়েছে। এ পরিষদের তত্ত্বাবধানে বিশিষ্ট আলিমদের দ্বারা গ্রন্থখানি তরজম!.করানো হচ্ছে এবং পরিষদ তা সম্পাদনা করে যাচ্ছেন। এই অতি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় কিতাবখানির বাংলা তরজমার ৭ম খণ্ড প্রকাশ করতে পারায় আমরা আল্লাহ্‌ রাব্বুল ‘আলামীনের মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি । আমরা আশা করি, আল্লাহ্‌ তা'আলার অসীম করুণায় একে একে সব খণ্ডের বাংলা তরজমা বাংলা ভাষাভাষী পাঠকদের সামনে তুলে ধরা সম্ভব হবে । আমাদের দৃঢ় প্রত্যয় এই যে, বাংলা ভাষায় কুরআন মজীদ চর্চ-ওইসলামী জীবন দর্শনের বিভিন্ন শাখায় গবেষণাকর্মে এই তাফসীর মূল্যবান অবদান রাখবে । অনুবাদকবৃন্দ, সম্পাদনা পরিষদের সদস্যবৃন্দ, ইসলামিক ফাউণ্ডেশন বাংলাদেশ-এর অনুবাদ ও সংকলন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সকলকেই জানাই আন্তরিক মুবারকবাদ । আল্লাহ্‌ আমাদের সবাইকে কুরআনী যিন্দেগী নির্বাহের তাওফীক দিন। আমীন! সৈয়দ আশরাফ আলী মহাপরিচালক Wwww.almodina.com

— পৃষ্ঠা ৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।