80 তাফসীরে তাবারী শরীফ তোমাদের সম্পদ অর্পণ করো না। ইমাম আবূ জাফর তাবারী (র.) বলেন, পূর্বে যে ব্যাখ্যা দিয়েছি, তাতে বলা হয়েছে, হে জ্ঞানমান ব্যক্তিগণ! তোমরা যে সকল সম্পদের অধিকারী, শিশু ও নারীদের হাতে যদি সে সম্পদ দাও, তবে তারা সে সম্পদ বিনষ্ট করে ফেলবে ৷ তাদেরকে সম্পদ না দিয়ে বরং যদি তাদের প্রয়োজনীয় খরচের দায়িত্ব তোমাদের উপর থাকে, তবে সে সম্পদ হতে তাদের খাওয়া পরার ব্যবস্থা তোমরাই করবে এবং তাদের সাথে ভালভাবে কথাবার্তা বলবে । যারা এ অভিমত পোষণ করেন ৪ হযরত আবু মূসা আশআরী (রা.) হযরত ইব্ন আব্বাস (রা.), হাসান (র.) মুজাহিদ (র.) এবং কাতাদা (র.) ও হাদরামী (রা.) ৷ যাদের কথা ইতোপূর্বে উল্লেখ করা হয়নি, তাদের বক্তব্য পরে উল্লেখ করবো। ৮৫৫৪. ইমাম সুদ্দী (র.) হতে বর্ণিত, তিনি মহান আল্লাহ্র বাণী- 1,4: ER AF" "US RE LG FS ee cl -এর উদ্ধৃতি দিয়ে তার ব্যাখ্যায় বলেন- আল্লাহ্ তাআলা ইরশাদ করেন- তোমার যে সম্পদ আছে, তা তোমার স্ত্রী ও সন্তানের হাতে অর্পণ করো না। আর যারা তোমার উপরই নির্ভরশীল হবে। তাদেরকে তোমার সম্পদ হতে অন্ন-বন্ত প্রদান কর। ৮৫৫৫. হযরত ইব্ন আব্বাস (রা.) হতে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতের ব্যাখ্যায় বলেন- তোমার অর্থ-সম্পদের উপর তোমার নির্বোধ সন্তানকে প্রভাবাবিত করো না । ৮৫৫৬. ইব্ন যায়দ (র.) হতে বর্ণিত, তিনি আল্লাহ্ পাকের বাণী- " 8404: 635%," -এর ব্যাখ্যায় বলেছেন- আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন- তোমার নিজের যে সম্পদ আছে, সে সম্পদ হতে নির্বোধের হাতে কোন বস্তু প্রদান করো না । অন্যান্য তাফসীরকার বলেছেন- আলোচ্য আয়াতাংশের অর্থ হল- নির্বোধদের হাতে তাদের সম্পদ অর্পণ করবে না। অভিভাবকগণ তাদের সম্পদ রক্ষণাবেক্ষণকারী ও ব্যবস্থাপক ৷ সে জন্যই তাদের প্রতি সম্বোধন করা হয়েছে। যারা এমত পোষণ করেন $ ৮৫৫৭. সাঈদ ইব্ন জুবায়র (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, আলোচ্য আয়াতাংশের মর্মার্থ হল- তোমার নিকট ইয়াতীমের যে সম্পদ আছে, সে সম্পর্কে আল্লাহ্ পাক ইরশাদ করেন, তার হাতে সম্পদ অর্পণ করবে না । সে যে পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয়; সে পর্যন্ত তার জন্য যে খরচ প্রয়োজন, তা তুমি করতে থাক । তিনি " এ![4!" -বলে অভিভাবকদেরকে সম্বোধন করেছেন, যেহেতু তারা সম্পদের রক্ষাণাবেক্ষণকারী ও ব্যবস্থাপক । ইমাম আবূ জা'ফর ইবন জারীর তাবারী (র.) বলেন, " 1521 :%॥৷ 5:99" - আল্লাহ্ তা'আলার এ আদেশের মধ্যে সমস্ত নির্বোধ অন্তর্ভুক্ত । কারণ " এ/[১4! “দ্বারা সব সম্পদকে বুঝায়, সম্পদের কিছু অংশ বা নির্বোধ দ্বারা তাদের কতিপয়কে আংশিকভাবে ধরা হয়নি যে, কাউকে Wwww.almodina.com
— পৃষ্ঠা ৫৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।