তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

২৪ তাফসীরে তাবারী শরীফ নারীদের যাবতীয় বিষয়ে অন্যায়-অবিচার এবং তাদের সাথে সম্পৃক্ত যে কোন পাপ-জনিত কাজ ও আচরণ হতে বেঁচে থাকা তাদের উপর ওয়াজিব বা কর্তব্য । তদ্রপ ইয়াতীম মেয়েদের (ও ছেলেদের) যাবতীয় কাজে যে কোন অন্যায় ও গুনাহ হতে বেঁচে থাকা তাদের উপর কর্তব্য এবং তাদেরকে তিনি জানিয়ে দিয়েছেন, তারা কিভাবে তাদের প্রতি অন্যায় আচরণ ও কাজ-কর্ম হতে মুক্ত থাকতে পারবে। যেমন ইয়াতীম মেয়েদের ধন-সম্পদ রক্ষণাবেক্ষণে অন্যায় বা ক্রটি থেকে মুক্ত থাকার প্রক্রিয়া মুক্তিদাতা আল্লাহ্‌ তাদেরকে অবহিত করেছেন। এরপর বলেন-নারীদের প্রতি যদি তোমরা আত্মসংযমী হতে পার তবে তোমরা বিয়ে কর যাকে তোমাদের জন্য বৈধ করেছি এবং একাধিক-দু', তিন ও চারজন নারী হালাল করেছি । তোমাদের অন্তরে যদি এ আশংকা থাকে যে, একজনের ক্ষেত্রেও অন্যায় আচরণ হতে পারে এবং সুবিচারের ক্ষমতা! না রাখ, তবে একজনকেও বিয়ে করবে না । বরং তোমাদের অধিকারভুক্ত যে দাসী আছে, তার উপরই খুশী থাক। অর্থাৎ ক্রীতদাসীকে স্ত্রীর ন্যায় ব্যবহার কর। তোমাদের উচিত তোমরা যেন তাদের (নারীদের) উপর অন্যায় আচরণ না কর; যেহেতু তারা তোমাদের অধীনস্থ ও ধন-সম্পদ স্বরূপ। স্বাধীনা নারীদের প্রতি তোমাদের যেরূপ কর্তব্য আছে তাদের প্রতি তদ্রূপ কর্তব্য নেই । এতে তোমাদের জন্য গুনাহ্‌ ও অন্যায় হতে বেঁচে থাকার নিরাপত্তা আছে। ইমাম আবূ জা‘ফর তাবারী (র.) বলেন: প্রকাশ্য অর্থের প্রতি লক্ষ্য করে ব্যাখ্যা সাপেক্ষে যে আলোচনা করেছি তাতে প্রকৃত মর্মের নিরীখে কিছু ছাড় দেয়া হয়েছে। আয়াতের মর্মার্থে ব্যাখ্যার: নিরীখে প্রতীয়মান বিষয় হল-আল্লাহ্‌ তাআলা ইরশাদ করেছেন- তোমরা যদিও ইয়াতীম মেয়েদের (ও ছেলেদের) ধন-সম্পদের ক্ষেত্রে তাদের প্রতি সুবিচার করতে পারবে না এরূপ আশংকা কর বা তোমাদের মনে সংশয় থাকে তবুও তাদের প্রতি সুবিচার করতে হবে। তেমনিভাবে তোমরা ভয়: কর যে, নারীদের যে হক ও দাবী তোমাদের উপর কর্তব্য হিসাবে আল্লাহ্‌ অর্পণ করেছেন, তাতে তোমরা সুবিচার করতে পারবে না বা সঠিকভাবে তাদের হক আদায় করতে পারবে না তবে তোমরা বিয়ে করবে না কিন্তু যদি অন্যায় আচরণ ও অবিচার হতে বেঁচে থাকতে পার বা তাদের হক আদায় করতে পার, তবে নারীদের মধ্যে যাকে ভাল লাগে দু, তিন অথবা চারজনকে বিয়ে করতে পারবে । কিন্তু যদি এরূপ আশংকা হয় যে, এ একাধিক স্ত্রীর প্রতিও সুবিচার করতে পারবে না, তবে একজন নারী বিয়ে করবে। যদি একজনের ক্ষেত্রেও সুবিচার করতে না পারার: আশংকা হয়, তবে তোমাদের অধিকারভুক্ত দাসী ৷ E ULL বাণী- $00) SLL 1 Eo bls Yi pis ob" -এ আয়াতাংশের ব্যাখ্যায় :৬.// 5,52 si bhs ¥ 51 LACS < ব্যাখ্যাটি ছাড় দিয়েছেন। ইমাম আবু জা‘ফর তাবারী (র.) বলেন, যদি কেউ বলে ন & U5 Vis ob -এর! জবাব কি? তবে বলা যাবে এর জবাব হল- আল্লাহ্‌র বাণী- £4 ০৬ £156 যাকে তোমাদের ভাল লাগে (নারীদের মধ্য হতে)। { Wwww.almodina.com

— পৃষ্ঠা ৪১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।