তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

মাদানী সূরা, ১৭৬ আয়াত ESI bs SHY EE CS G5 3 A & (0) A RL OSES SIE NOES ৰ ০ 5 4 56 dh GALI 4 ১. হে, মানব! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন ও যিনি তা হতে তার সঙ্গিণী সৃষ্টি করেন, যিনি তাদের দু'জন হতে বহু নর-নারী ছড়িয়ে দেন; এবং আল্লাহ্‌কে ভয় কর, যার নামে তোমরা একে অপরের নিকট যাঞ্চা কর এবং সর্তক থাক জ্ঞাতি-বন্ধন সম্পর্কে । আল্লাহ্‌ তোমাদের উপর তীক্ষু দৃষ্টি রাখেন । ব্যাখ্যা 8 “মহান আল্লাহ্‌ ইরশাদ করেন 8 5১৯) ০ & MEE Gi 8 (8% ০। ৫54 (হে মানব! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় কর, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতেই সৃষ্টি করেছেন) আবু জাফর মুহাম্মদ ইব্‌ন জারীর তাবারী (র.) বলেন, আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেছেন, ভয় কর হে মানুষেরা! তোমাদের প্রতিপালককে তিনি তোমাদেরকে যেসব বিষয়ে আদেশ করেছেন, এবং যেসব বিষয়ে নিযেধ করেছেন সেসব বিযয় মেনে চলায় তাকে ভয় কর। তাকে ভয় না করে তার আদেশ-নিষেধের বিরোধিতা করে তা অমান্য করলে তোমাদের উপর শাস্তি নেমে আসবে, যা প্রতিরোধ করার ক্ষমতা তোমাদের নেই। এরপর মহান আল্লাহ্‌ তার একক সত্ত্বার বিশেষ ক্ষমতা ও গুণের কথা উল্লেখ করে বলেছেন যে, তিনি সমস্ত মানব জাতিকে এক ব্যক্তি হতেই সৃষ্টি করেছেন, যাতে তিনিই একক ক্ষমতার মালিক । তিনি যে তাঁর বান্দাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন, তার সূচনা ও প্রারম্ভিক প্রক্রিয়া সম্বন্ধে একমাত্র তিনিই অবহিত ! তার বান্দাদের সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে তাদেরকে তিনি এতটুকু অবহিত করেছেন যে, তারা সকলেই একই পিতা ও একই মাতার সন্তান । তাই তারা পরস্পর পরস্পর থেকে সৃষ্ট । আপন ভাইয়ের ন্যায় একের উপর অপরের দায়িত্‌ রয়েছে। Wwww.almodina.com

— পৃষ্ঠা ২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।