তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

১৭২ তাফসীরে তাবারী শরীফ ইমাম আবু জা‘ফর তাবারী (র.) বলেন, আমার মতে উভয় পাঠরীতি সঠিক । উভয় পাঠরীতি সমস্ত মসলিম দেশগুলোতে প্রচলিত রয়েছে। উভয় রীতির যে কোন একটি গ্রহণ করলে তাতে অর্থ ঠিক থাকবে। ইমাম আবূ জা‘ফর তাবারী (র.) বলেন, কেউ যদি ধারণা করে যে, পাঠরীতি সম্পর্কে আমি যা বলেছি, তা সঠিক নয়, কারণ, উভয় পাঠরীতিতে অর্থের মধ্যে পার্থক্য রয়েছে। অথচ দু'রকমন পাঠরীতি তখনই সঠিক হতে পারে, যখন উভয় অবস্থায় অর্থ এক হবে। এরূপ সন্দেহকারী বা প্রশ্নকারী প্রকৃত মর্ম অনুধাবনে অমনোযোগী । যেহেতু, দুই রকম পাঠরীতির কারণে যদিও অর্থের মধ্যে পার্থক্য হয়ে যায়, তাতে একটি দ্বারা অপরটির অর্থ রহিত হয় না! কারণ, মহান আল্লাহ্‌ তাঁর রাসূল (সা.)-এর মাধ্যমে তাঁর উ্মাতগণের মধ্যে যারা মুসলমান এবং যারা মুসলমান নয়, তাদের উপর বিধান ও শাস্তি নির্ধারণ করে দিয়েছেন । ৯০৮৪. হযরত রাসূলুল্থাহ (সা.) ইরশাদ করেছেন, তোমাদের কোন বাদী যদি ব্যভিচার করে, তবে তাকে যেন বেত্রাঘাত করা হয়। এটা মহান আল্লাহর বিধান । আর তাকে গালাগালি করা যাবে না। পূনরায় যদি সে একই অপরাধ করে, তবে তাকে প্রহার করবে এবং গালাগালি করা যাবে। এ হলো মহান আল্লাহ্র বিধান। এরপর যদি আবার সে তা করে, তবে তাকে প্রহার করবে। কিন্তু তাকে গালাগালি করা যাবে। এ হলো মহান আল্লাহ্‌র বিধান । এরপর চতুর্থ বার যদি সে ব্যভিচারে লিপ্ত হয়, তবে তাকে প্রহার করবে, এ হলো মহান আল্লাহ্র বিধান । একটি রশির বদলে হলেও তাকে বিক্রি করে ফেলবে । ৯০৮৫. হযরত রাসূলুল্লাহ্‌ (সা.)-ইরশাদ করেছেন, যে তোমাদের অধিকারভুক্ত, তার উপর তোমরা বিধানসমূহ কায়েম কর । এ হাদীসে দাসীদের কারো স্বামী আছে এবং কারো স্বামী নেই, তন্মধ্যে কাউকে খাস বা নির্দিষ্ট করা হয়নি ৷ দাসীদের উপর বিধান প্রতিষ্ঠা করা তাদের মালিকের কর্তব্য, যখন তারা মহান আল্লাহ্র কিতাব ও তাঁর রাসূলের আদেশের বিরুদ্ধে কোন গুনাহুর কাজ করবে। যদি কেউ প্রশ্ন করে যে, আপনি কী সূত্রে এসব কথা বলেছেন ৪ ৯০৮৬. আবু হুরায়রা (রা.) এবং যায়দ ইব্‌ন খালিদ (রা.) হতে বর্ণিত, ব্যভিচারিণী অবিবাহিতা দাসী সম্পর্কে রাসুলুল্লাহ্‌ সাল্লাল্রাহ আলায়হি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, জবাবে তিনি বলেছেন, তাকে বেত্রাঘাত কর। এরপর আবার ব্যভিচার করলে তাকে বেত্রাঘাত করবে । এরপরও যদি ব্যভিচারে লিপ্ত হয়, তবে আবারও বেত্রাঘাত করবে! চতুর্থবারেও যদি ব্যভিচারে লিপ্ত হয়। তিনি তৃতীয়বারে বা (বর্ণনাকারীর সন্দেহ) চতুর্থবারে বলেছেন, তবে পশমের (বা চুলের) বদলে হলেও বিক্রি করে ফেলবে । ৯০৮৭. আবু হুরায়রা (রা.) ও যায়দ ইব্‌ন খালিদ (রা.) হতে অপর এক সূত্রে অনুরূপ বর্ণনা রয়েছে। বর্ণনা করা হয়েছে যে, রাসূলুল্লাহ্‌ (সা.)-এর হাদীস অনুযায়ী দাসীর উপর যে বিধান কায়েম করা ওয়াজিব, তা দাসীদের স্বামী গ্রহণের পূর্বে যদি এরূপ ঘটনা সংঘটিত হয়, তখন Wwww.almodina.com

— পৃষ্ঠা ১৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।