তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

>৬৫ ৯০৫৯. জাবির (রা.)-হতে বর্ণিত, কোন স্বাধীন ব্যক্তি কোন দাসীকে বিয়ে করা সম্পর্কে [তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, যদি সে ব্যক্তি সম্পদশালী হয়, তবে বিয়ে করতে পারবে 1 | এরপর আবার তাঁকে জিজ্ঞাসা করা হল, যদি সে লোকের অন্তরে উক্ত দাসীর প্রতি ভালবাসা হয়ে যায়? তার উত্তরে তিনি বলেন, যদি ব্যভিচারে লিপ্ত হওয়ার আশঙ্কা হয়, তবে তাকে 'দাসীকে) বিয়ে করতে পারে। "৯০৬০. উবায়দা (র.) হতে বর্ণিত, ইমাম শা'বী (র.) বলেছেন, স্বাধীন পুরুষ লোক দাসীকে “বিয়ে করবে না, তবে যদি পসন্দনীয় স্বাধীনা নারী ন৷ পায়, তখন দাসীকে বিয়ে করতে পারবে। : তিনি বলেন, ইব্রাহীম (র.) বলতেন, তাতে কোন ক্ষতি নেই। ৯০৬১. ইব্‌ন জুরায়জ (র.) হতে বর্ণিত, তিনি বলেছেন, আমি 'আতা (র.)-কে বলতে “শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি (বর্তমানে) সম্পদশালী, সে দাসীকে বিয়ে করা আমি অপসন্দ করিনা; যদি সে তার সাথে ব্যভিচারে লিপ্ত হওয়ার আশংকা করে। ইমাম আবু জা‘ফর মুহাম্মদ ইবন জারীর তাবারী (র.) বলেন, উল্লেখিত আয়াতে (+! -শব্দের যে দু'টি ব্যাখ্যা দেওয়া হয়েছে, তার মধ্যে এ ক্ষেত্রে ব্যাখ্যাটিই উত্তম, যেখানে বলা হয়েছে, এ আয়াতে | মানে অর্থ-সম্পদের প্রাচুর্য, যেহেতু সকলে এ কথায় একমত যে, স্বাধীনা নারী বিয়ে করার সামর্থ্য থাকাবস্থায় আল্লাহ্‌ তা‘আলা দাসী বিয়ে করা হারাম ঘোযণা করেছেন । অর্থাৎ যা তার উপর হারাম করা হয়েছে, সে যদি তার দ্বারা প্রভাবাধ্বিত হয়, তখন তার সে কাম-প্রবৃত্তি চরিতার্থ করার লক্ষ্যে যা নিষিদ্ধ তা তার জন্য বৈধ ৷ সামর্থ্য থাকাবস্থায় দাসীকে বিয়ে করা ব্যতীত অন্য বিষয়ে যখন সকলেই একমত, যেমন সামর্থ্যবান ব্যক্তির জন্য দাসীকে বিয়ে করা হারাম করা হয়েছে। দাসীর আকর্ষণ যত প্রবলই হোক না কেন, সে দাসী তার জন্য বৈধ নয়। কারণ, তার কাম-প্রবৃত্তি ও আসক্তি স্বাধীনা নারী দ্বারা যখন নিবারণ করার মত সামর্থ্য রয়েছে, সে অবস্থায় কোন দাসীর প্রতি আসক্ত হওয়া বা তাকে বিয়ে করা বৈধ হতে পারে না এবং তা এমন জরুরী অবস্থাও নয়, যাতে সে শরীআতের অনুমতি পেতে পারে, যেমন অনাহারে প্রাণ ওষ্ঠাগত অবস্থায় খাদ্যের অভাবে প্রাণে বাঁচার তাকীদে শরীআতের বিধানে মৃতের গোশত খাওয়ার অনুমতি রয়েছে। অনুরূপ অন্যান্য নিষিদ্ধ বস্তুসমূহ যা আল্লাহ্‌ তা'আলার বান্দাদের নেহায়েত প্রয়োজন এবং যা না হলে প্রাণে মারা যাওয়ার বা ধ্বংস হওয়ার আশংকা হয়, সে ক্ষেত্রে তাদের জন্য যা হারাম করা হয়েছে, আল্লাহ্‌ তা'আলা তার অনুমতি দান করেছেন, যাতে সে প্রয়োজন মেটাতে পারে এবং প্রাণে বাঁচতে পারে। কিন্তু কোন হারাম বস্তু বা কাজ দ্বারা কাম-প্রবৃত্তি ও সাধ মিটাবার জন্য আল্লাহ্‌ তা'আলা কোন বান্দাকে অনুমতি প্রদান করেন নি। একথ৷ সর্ববাদী সম্মত যে, কোন লোক যদি কোন স্বাধীনা নারী অথবা দাসীর উপর অত্যধিক আসক্ত হয়ে পড়ে, তার জন্য বৈধ হবেনা যে পর্যন্ত সে তাকে বিয়ে না করে, অথবা দাসী হলে তাকে খরিদ করে অধি“ারভুক্ত করে না নেয়। Wwww.almodina.com

— পৃষ্ঠা ১৮২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।