তাফসীরে তাবারী শরীফ ৭ম খণ্ড
/ ৪৯৬
📝 লেখা 📖 পিডিএফ

১৬০ তাফসীরে তাবারী শরীফ ৯০২৯. হাসান (র.) হতে বর্ণিত, তিনি বলেছেন (+৯ 445-2 % -এর মানে বিবাহ ৯০৩০. মুজাহিদ (র.) হতে বর্ণিত, 5 ০4% -এর অর্থ- বিবাহ! ৯০৩১. মুজাহিদ (র.) হতে অপর এক সূত্রে বর্ণিত, তিনি বলেছেন, ১ ৬ ৯% ৬ -এর অর্থ- বিয়ের আগ্রহ । ৯০৩২. ইবৃন যায়দ (র.) হতে বর্ণিত, তি তিনি 5 AA ASL Lee 0 LL Ci -এ আয়াতের ব্যাখ্যায় বলেন, এর অর্থ নিকাহ্‌ বা বিয়ে করা। পবিত্র কুরআনে বিয়ের কথাই বলা হয়েছে। যখন বিবাহ করবে এবং তার সাথে মিলন হবে তখন তাকে তার মহ্র প্রদান করার পর সে যদি তোমাকে স্বেচ্ছায় কিছু অংশ ছেড়ে দেয়, তবে তোমার জন্য তা খুশীর ব্যাপার । আল্লাহ্‌ তা'আলা তার জন্য ইদ্দত (নির্দিষ্ট সময়) নির্ধারণ করে দিয়েছেন এবং সে স্বামীর সম্পদে উত্তরাধিকারী হবে। তিনি আরো বলেছেন £ 65.১! - অর্থ নিকাহ্‌ করা এবং স্বামী-স্ত্রীর সম্পর্ক স্থাপন করা । অন্যান্য ব্যাখ্যাকারগণ বলেছেন, উক্ত আয়াতাংশের অর্থ হল, নিকাহ মুতা। যারা এমত পোষণ করেন ঃ$ ৯০৩৩. সুদ্দী (র.) আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বলেছেন এখানে নিকাহ মুতার কথা বলা হয়েছে। আর তা হল নির্দিষ্ট সময়ের জন্য দু'জন সাক্ষীর সামনে ওলীর অনুমতিতে বিয়ে হওয়া। নির্দিষ্ট সময় হলে এ নারীর মুক্ত হয়ে যায়। তবে তার উপর দায়িত্ব থাকে সে যেন তার গর্ভে যা আছে, তা হতে পবিত্ৰ হয়ে যায় এবং তাদের কেউ একে অপর উত্তরাধিকারী হবে না। ৯০৩৪. মুজাহিদ .(র.) হতে বর্ণিত, তিনি আলোচ্য আয়াতাংশের ব্যাখ্যায় বলেন, এর অর্থ- মুতা বিবাহ । ৯০৩৫. ইব্‌ন হাবীব (র.)-এর পিতা হতে বর্ণিত আছে, (ইব্‌ন হাবীবের পিতা হলেন হাবীব ইব্‌ন ছাবিত) হাবীব (র.) ইবন আবী সাবিত হতে বর্ণিত । তিনি তার পিতা থেকে বর্ণনা করে বলেন, আমাকে ইব্‌ন আব্বাস (রা.) একখান গ্রন্থ দিয়ে বলেন, এ গ্রন্থখানা উবায় (রা.)-এর পাঠরীতির উপর সংকলিত আবু কুরায়ব বলেন, ইয়াহ্‌ইয়া বলেছেন, আমি নাসীরের নিকট গ্রন্থ খানা দেখেছি তাতে আয়াতাংশটি এভাবে ছিল। Al ote 0 PALL Cf ৯০৩৬. আবু নাদরা (র.) হতে বর্ণিত, তিনি বলেন, আমি নারীদের মুতা বিয়ে সম্পর্কে ইব্‌ন আব্বাস (রা.)-কে প্রশ্ন করি। উত্তরে তিনি আমাকে বলেন, তুমি কি সূরা নিসা পাঠ কর না? আমি বললাম হ্যা! পড়ি, তখন তিনি বললেন, তবে তুমি কি তাতে ৬ 4 ক AEE LE Wwww.almodina.com

— পৃষ্ঠা ১৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।